লাইলাতুল কদর

আল্লাহর রাস্তায় দাঁড়ানো শবে কদরে ইবাদত করার চেয়ে কি উত্তম

প্রশ্ন (৫৮৭২) : কিছুদিন আগে এক ব্যক্তিকে একটি হাদিস বলতে শুনলাম, আল্লাহর রাস্তায় এক মুহূর্ত দাঁড়ানো শবে কদরে হজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে ইবাদত করার চেয়ে উত্তম। জানতে চাচ্ছি, এটি কি হাদিস?

শবে বরাত কি শবে কদরের সমান

প্রশ্ন (৩৯৯৪) : অনেকে বলে শবে বরাতের ফযিলত শবে কদরের সমান। আমার কাছে কথাটি সঠিক মনে হয় না। তাই আপনাদের কাছে সঠিকটা জানতে চাচ্ছি। দয়া করে জানালে কৃতজ্ঞ হব।

লাইলাতুল কদর কি সাতাশ তারিখ

প্রশ্ন (২৯২৫) : আমার একজন সিনিয়র বন্ধু আছেন। তিনি এক আলেমকে বলতে শুনেছেন, লাইলাতুল কদর রমজানের ছাব্বিশ তারিখ দিবাগত রাতে। তিনি বলেছেন, সূরা কদরে তিনবার লাইলাতুল কদর শব্দের উল্লেখ আছে। সেটিকে গুণ দিয়ে তিনি সাতাইশ তারিখের রাত বের করেছেন। তার এ মতটি কতটুকু সহিহ?

শবে কদরে কী দোয়া করব

প্রশ্ন (২০২৯) : আমি জানি শবে কদর খুবই ফযিলতের রাত। আমি জানতে চাচ্ছি, এ রাতে আমি কী দোয়া করব? হাদিসে কি বিশেষ কোন দোয়ার কথা আছে?

শবে কদরের ফযিলত কী কী

প্রশ্ন (১৯৭০) : আমি একজন নওমুসলিম। আমি এক ব্যক্তির কাছে শুনেছি, রমজান মাসে শবে কদর আছে। এই রাতের অনেক ফযিলত। আমার জিজ্ঞাসা হল, এই রাতের কী কী ফযিলত রয়েছে?

শবে কদর কোন দিন

প্রশ্ন (১৯৬৯) : শুনেছি, শবে কদরের অনেক ফযিলত রয়েছে। তাই জানতে চাচ্ছি, শবে কদর কোন দিন?

দুই ব্যক্তির ঝগড়ার কারণে কি শবে কদরের তারিখ ভুলিয়ে দেওয়া হয়েছে

প্রশ্ন (১৯৬৭) : আমি একটি ঘটনা শুনেছি। ঘটনাটি হল দুই ব্যক্তির ঝগড়ার কারণে নাকি শবে কদরের তারিখ ভুলিয়ে দেওয়া হয়েছে। ঘটনাটি কি সঠিক?

২১ রমজান দিনের বেলা ইতেকাফ করলে ইতেকাফ আদায় হবে কি

প্রশ্ন (১৯৬৩) : আমি জানি, রমজানের শেষ দশ দিন ইতেকাফ করতে হলে ২০ রমজান দিবাগত রাতে মাগরিবের পূর্বে মসজিদে উপস্থিত হতে হয়। কিন্তু এ বছর কোন কারণে আমি ২০ রমজান দিবাগত রাতে মাগরিবের পূর্বে মসজিদে যেতে পারিনি। তাই আমি ২১ রমজান দিনের বেলায় মসজিদে গিয়ে ইতেকাফ করা শুরু করি। এতে কি আমার ইতেকাফ আদায় হবে? আমি কি ইতেকাফ বাদ দিয়ে দিব?

শবে কদরের দোয়া কী

প্রশ্ন (২৭৫) : শবে কদরে কী দোয়া পড়বো? কুরআন হাদিসে এ ব্যাপারে কোনো দোয়া আছে কি?