Feature

শবে কদরে ঋতুবতী নারীগণ কীভাবে ইবাদত-বন্দেগি করবে

প্রশ্ন (২৭৪) : শবে কদরে ঋতুবতী নারীগণ কীভাবে ইবাদত-বন্দেগি করবে?

প্রশ্ন

শবে কদরে ঋতুবতী নারীগণ কীভাবে ইবাদত-বন্দেগি করবে?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

শবে কদর একটি মহান রাত। এ রাতের গুরুত্ব অপরিসীম।

আল্লাহ তাআলা বলেন,

‘কদরের রাত এক হাজারের মাসের চেয়েও শ্রেষ্ঠ।’ [সূরা কদর, আয়াত: ৩]

এ রাতের ফযিলত পুরুষ-মহিলা সকলের জন্যই।

ঋতুবতী হওয়ার কারণে কোনো মহিলা এ রাতের ফযিলত থেকে বঞ্চিত হবে না।

তারা কুরআন তেলাওয়াত, নামাজ এবং কাবা শরিফ তাওয়াফ করা ছাড়া বাকি সব ইবাদত করতে পারবে। যেমন, যিকির-আযকার করা, দোয়া-দরুদ পড়া ইত্যাদি।

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: http://www.drkhalilurrahman.com/1802/article-details.html