Feature

কোনো অমুসলিম মারা গেলে তার পরিবারকে সান্ত্বনা ও সমবেদনা জানানো যাবে কি

প্রশ্ন (২৭৩) : কোনো অমুসলিম মারা গেলে তার পরিবারকে সান্ত্বনা ও সমবেদনা জানানো যাবে কি?

প্রশ্ন

কোনো অমুসলিম মারা গেলে তার পরিবারকে সান্ত্বনা ও সমবেদনা জানানো যাবে কি?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

হ্যাঁ, কোনো অমুসলিম মারা গেলে তার পরিবারকে সান্ত্বনা ও সববেদনা জানানোর অবকাশ রয়েছে।

ইবনে জুরাইয এবং সাওরি (রহ.) বলেন,

‘মুসলিম যিম্মিকে সান্ত্বনা দিতে পারবে।’ [মুসান্নাফে আবদুর রাযযাক ৬/৪২]

তবে তাদেরকে সববেদনা জানানোর ক্ষেত্রেও দাওয়াতের নিয়ত থাকা চাই।

তাফসিরে রুহুল মাআনী ২/২৩; আহকামুল কুরআন ৫/৪৫

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: http://www.drkhalilurrahman.com/1801/article-details.html