শবে কদর কোন দিন
প্রশ্ন (১৯৬৯) : শুনেছি, শবে কদরের অনেক ফযিলত রয়েছে। তাই জানতে চাচ্ছি, শবে কদর কোন দিন?
প্রশ্ন
শুনেছি, শবে কদরের অনেক ফযিলত রয়েছে। তাই জানতে চাচ্ছি, শবে কদর কোন দিন?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
রমজানের শেষ দশকের যে কোন বেজোড় রাত্রিতে শবে কদর হতে পারে। এর কোন সুনির্দিষ্ট দিন ঠিক করে দেওয়া হয়নি। হাদিস শরিফে এসেছে-
وَقَدْ أُرِيتُ هَذِهِ اللَّيْلَةَ ثُمَّ أُنْسِيتُهَا... فَالْتَمِسُوهَا فِي الْعَشْرِ الْأَوَاخِرِ وَالْتَمِسُوهَا فِي كُلِّ وِتْرٍ
‘রাসূল (সা.) বলেন: আমাকে শবে কদর সম্পর্কে অবগত করানো হয়েছিল। এরপর তা ভুলিয়ে দেওয়া হয়েছে।… সুতরাং তোমরা শেষ দশকের বেজোড় রাত্রিতে শবে কদর খোঁজ কর।’ [সহিহ বুখারি, হাদিস: ২০২৭]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/6227/article-details.html