জানাযার নামাজ

জানাজা পড়ানোর অসিয়ত পূর্ণ করা কি জরুরি

প্রশ্ন (৭৮৯০) : আমি একজন হাফেজ। আমার দূর সম্পর্কের এক চাচা অসিয়ত করেছিলেন, তার জানাজার নামাজ যেন আমি পড়াই। কিন্তু আমি দূরে থাকায় তার জানাজায় শরিক হতে পারব না। এতে কি কোন সমস্যা হবে?

তায়াম্মুম করে জানাযার নামাজ পড়া যাবে কি

প্রশ্ন (৭৬৫৩) : জনৈক ব্যক্তির উপর গোসল ফরজ ছিল। সে মাঠে গিয়ে দেখে জানাযার নামাজ শুরু হয়ে গেছে। এমতাবস্থায় সে জানাযার নামাজে শরিক হওয়ার জন্য তায়াম্মুম করতে পারবে কি?

জানাযার নামাজের কাতার বেজোড় করা কি জরুরি

প্রশ্ন (৭৬৪০) : কিছুদিন আগে আমাদের এলাকায় একটি জানাযার নামাজের সময় এলাকার একজন মেম্বার বলেন, জানাযার নামাজের কাতার বেজোড় হওয়া জরুরি। তখন তিনি উপস্থিত লোকদেরকে নিয়ে কাতার সংখ্যা বেজোড় বানিয়ে নামাজ আদায় করেন। আমার প্রশ্ন হল, জানাযার নামাজে কাতার সংখ্যা বেজোড় হওয়া কি জরুরি? বেজোড় না হলে কি নামাজ হবে না?

মসজিদের মাইকে জানাজার সংবাদ দেওয়া জায়েয আছে কি

প্রশ্ন (৭৪২০) : মসজিদের মাইক যা মানুষের সাধারণ দান তথা মসজিদের সাধারণ ফান্ড থেকে ক্রয় করা হয়েছে। এরূপ মাইক দ্বারা মৃত্যু সংবাদ প্রচার করা এবং জানাযার সময়ের এলান করা বৈধ কিনা?

জানাজার নামাজে পাঁচ তাকবীর দিয়ে ফেললে তার বিধান কী

প্রশ্ন (৭৪০২) : আমাদের এলাকায় জানাজার নামাজ চার তাকবীরের স্থলে ঘটনাক্রমে পাঁচ তাকবীরে পড়া হয়েছে। এখন উক্ত নামাজের হুকুম কী? উল্লেখ্য, জনৈক আলেম বলেছেন, নামাজ হয়ে গেছে।

জানাজার নামাজের আগে নিয়ত মুখে উচ্চারণ করা কি বিদআত

প্রশ্ন (৭৩৬৫) : জানাজার নামাজের আগে নিয়ত মুখে উচ্চারণ করা প্রসঙ্গে বিভিন্ন কিতাবে যে আরবি নিয়ত আছে তা বলা কি বিদআত হবে? জানালে কৃতজ্ঞ হব।

ঈসালে সওয়াবের খাবারে ধনীরা অংশগ্রহণ করতে পারবে কি

প্রশ্ন (৭৩১৩) : আমার কিছু প্রশ্ন আছে। আপনাদের কাছে তার সঠিক সমাধান জানতে চাই। এক. মৃত ব্যক্তির জানাযার সময় যদি খাবারের দাওয়াত দেয়া হয় তাহলে তা খাওয়া যাবে কি? দুই. ঈসালে সাওয়াবের খাবার ধনী-গরীব সকলে খেতে পারবে কি?

চার তাকবীরের বেশি বলার কারণে কি জানাজা নামাজ বাতিল হয়ে যাবে

প্রশ্ন (৭১১২) : কয়েকদিন পূর্বে এলাকার এক ব্যক্তির জানাজা নামাজ পড়াতে গিয়ে ইমাম সাহেব চার তাকবীরের জায়গায় পাঁচ তাকবীর দিয়ে ফেলেন। পরবর্তীতে এভাবেই তাকে দাফন করা হয়। কিন্তু এটা নিয়ে এলাকায় এখন ঝামেলা হচ্ছে। জানতে চাচ্ছি, ঐ ব্যক্তির জানাজার নামাজ কি আদায় হয়েছে?

জানাজার নামাজ পড়ানোর ব্যাপারে ওসিয়ত পূর্ণ করা কি জরুরি

প্রশ্ন (৬৮১২) : আমার মামা তার জানাজার নামাজ পড়ানোর জন্য নাতিকে ওসিয়ত করেছে। কিন্তু আমার মামাত ভাই জানাজার পড়ানোর যোগ্য। এখন তিনি পড়াতে চাচ্ছেন। এ ক্ষেত্রে কি মামার ওসিয়ত মানা জরুরি?

জানাজার জন্য বের হলে ইতেকাফ কি নষ্ট হয়ে যাবে

প্রশ্ন (৬৮১১) : আমার বাবা গত রমজানে ইতেকাফ করতে বসেছিলেন। পরে মসজিদের সামনের মাঠে একটি জানাজা হওয়ায় তিনি তাতে শরীক হন। তার ইতেকাফে কি কোন সমস্যা হয়েছে?