জানাযার নামাজ

সমুদ্র পথে দাফনের ব্যবস্থা না থাকলে কী করবে

প্রশ্ন (৯৭৯৪) : আমি একজন নাবিক। কিছুদিন আগে আমার এক সহকর্মী মারা যায়। স্থল থেকে আমরা তখন একমাসের দূরত্বে ছিলাম। ততদিনে তার লাশ পঁচে যাওয়ার সম্ভাবনা দেখা দেয়ায় আমরা জানাযা পড়ে সমুদ্রে ভাসিয়ে দেই। জানতে চাচ্ছি, সেক্ষেত্রে আমাদের করণীয় কী ছিল?

মৃতের নাবালেগ বাচ্চা ইমামতি করতে পারবে কি

প্রশ্ন (৯৭২২) : জনৈক ব্যক্তি অসিয়ত করে গিয়েছে, তার মৃত্যুর পর যেন তার একমাত্র ছেলে জানাযার নামায পড়ায়। অথচ তার ছেলে নাবালেগ। জানতে চাচ্ছি, তার নাবালেগ ছেলে জানাযার ইমামতি করতে পারবে কি?

ইতিকাফ অবস্থায় জানাযা পড়ানোর জন্য বের হওয়া যাবে কি

প্রশ্ন (৯৬০০) : আমি ইতিকাফে বসেছি। আমার এক আত্মীয় মারা যাওয়ায় সকলে আমাকে রিকোয়েস্ট করে জানাযার নামায পড়াতে। কিন্তু ইতিকাফ নষ্ট হওয়ার আশংকায় আমি মসজিদ থেকে বের হয়নি। জানতে চাচ্ছি, আমার কাজটি কি ঠিক হয়েছে?

ইমামের সাথে মাসবুক জানাযার নামায শেষ করে দিলে নামায হবে কি

প্রশ্ন (৯৫১৯) : আমি একবার জানাযার নামাযে শরিক হতে গিয়ে দেখি ইমাম সাহেব এক তাকবীর দিয়ে ফেলেছেন। পরবর্তীতে ইমামের সাথে শরিক হয়ে ইমাম সাহেব যখন সালাম ফিরান আমিও তার সাথে সালাম ফিরিয়ে ফেলি। জানতে চাচ্ছি, আমার নামায কি হয়েছিল?

নির্দিষ্ট ব্যক্তিকে জানাযায় না আসার অসিয়ত করা কি ঠিক হবে

প্রশ্ন (৮৮১০) : আমার দাদার সাথে আমার এক চাচা খুব খারাপ ব্যবহার করেছেন। এ কারণে দাদা কষ্ট পেয়ে বলেছেন, সে যেন আমার জানাযায় উপস্থিত না হয়। জানতে চাচ্ছি, এভাবে বলা কি ঠিক হয়েছে?

জানাযায় উপস্থিত না হওয়ার অসিয়ত করলে তা মানতে হবে কি

প্রশ্ন (৮৮০৯) : জনৈক ব্যক্তি মারা যাওয়ার আগে অসিয়ত করে গিয়েছে যে, তার ছোট ভাই যেন তার জানাযায় উপস্থিত না হয়। জানতে চাচ্ছি, উক্ত অসিয়ত মান্য করা কি জরুরি?

মাইকে মৃতের সংবাদ প্রচার করা কি নিষেধ

প্রশ্ন (৮৪৯৪) : আমাদের এলাকায় প্রচলিত আছে যে, মৃতের সংবাদ মাইকে প্রচার করা যাবে না। এটা নিষেধ। জানতে চাচ্ছি, আসলেই কি এ ব্যাপারে শরিয়তের কোনো নিষেধাজ্ঞা আছে?

লাশের অর্ধেক পাওয়া গেলে কি জানাজা পড়া হবে

প্রশ্ন (৭৯৬৪) : আমাদের এলাকার এক লোক এক্সিডেন্ট করে মারা গিয়েছে। মারাত্মকভাবে এক্সিডেন্ট করেছে। তার শুধু কোমর থেকে উপরের অংশ পাওয়া গেছে। এখন কি তার জানাজা পড়া হবে?