জানাযার নামাজ

ওযরবশত মসজিদে লাশ রাখা যাবে কি

প্রশ্ন (৬১৫৫) : আমাদের মসজিদের বাহিরে লাশ রেখে জানাযা পড়া মত কোনো জায়গা নেই। জানাযা মসজিদেই পড়তে হয়। জানতে চাচ্ছি, মসজিদে লাশ রেখে জানাযা পড়া যাবে কি?

সূর্যাস্তের সময় জানাযার নামাজ পড়া কি মাকরূহ

প্রশ্ন (৫৫৬০) : কিছুদিন আগে আমাদের মহল্লার মসজিদে সূর্যাস্তের সময় একটি জানাযা উপস্থিত হয়। জনৈক ব্যক্তি বললেন, সূর্যাস্তের সময় জানাযার নামাজ পড়া মাকরূহ। ফলে জানাযাটি মাগরিবের নামাজের পর পড়া হয়। জানতে চাচ্ছি, সূর্যাস্তের সময় কি জানাযার নামাজ পড়া মাকরূহ?

লাশ উল্টো করে রাখলে জানাযা আদায় হবে কি

প্রশ্ন (৫৫৫৮) : কিছুদিন আগে আমাদের গ্রামে একটি জানাযার নামাজ পড়া হয়। সেখানে ভুলে লাশের মাথা উত্তর দিকে না দিয়ে দক্ষিণ দিতে রাখা হয়। জানতে চাচ্ছি, উক্ত কারণে জানাযার নামাজের কোনো ক্ষতি হয়েছে কি?

মৃতের আত্মীয় স্বজনের জন্য জানাযা বিলম্ব করা যাবে কি

প্রশ্ন (৫৫৫২) : কিছুদিন আগে আমার নানি মৃত্যুবরণ করেছে। তার ভাইয়েরা তার জানাযা অনেক বিলম্ব করে আদায় করেছে। জিজ্ঞাসা করলে বলে, সব আত্মীয় স্বজন যেন জানাযায় শরিক হতে পারে, এ জন্য তারা বিলম্ব করেছে। জানতে চাচ্ছি, তাদের এ কাজটি কি ঠিক হয়েছে?

মাঠের নাপাক শুকিয়ে গেলে সেখানে জানাযার নামাজ পড়া যাবে কি

প্রশ্ন (৫৫৪৪) : আমাদের মাদরাসার মাঠে এ বছর কুরবানি হয়েছে। ঈদের পর প্রচুর বৃষ্টি হয়। যার ফলে মাঠের রক্ত সব ধুয়ে মুছে যায়। জানতে চাচ্ছি, উক্ত মাঠে খালি পায়ে জানাযার নামাজ পড়া যাবে কি?

বাবা ও ছেলে উভয়ে আলেম হলে জানাযা কে পড়াবে

প্রশ্ন (৫৫৩৬) : আমাদের এলাকায় এক ব্যক্তি মারা গেলে তার বাবা জানাযা পড়ায়। মৃত ব্যক্তির এক ছেলেও আছে। মৃত ব্যক্তির বাবা ও ছেলে উভয়ে আলেম। জানতে চাচ্ছি, এক্ষেত্রে জানাযা পড়ানোর সবচেয়ে বেশি হকদার কে ছিল?

জানাযার নামাজে হাত কখন ছাড়বে

প্রশ্ন (৫৫২৭) : জানাযার নামাজে হাত কখন ছাড়বে? কিছু লোককে দেখা যায়, জানাযার নামাজে ডান দিকে সালাম ফিরানোর সময় ডান হাত ছাড়ে। আর বাম দিকে সালাম ফিরানোর সময় বাম হাত ছাড়ে। জানতে চাচ্ছি, সঠিক পদ্ধতি কোনটি?