ইদ্দত

ছাড়াছাড়ি হওয়ার আগে স্ত্রীর মামাত বোনকে বিয়ে করা যাবে কি

প্রশ্ন (৯১৩৪) : আমি শুনেছি, স্ত্রী বিবাহ বন্ধনে থাকা অবস্থায় স্ত্রীর বোনকে বিয়ে করা যায় না। জানতে চাচ্ছি, স্ত্রীর সাথে পরিপূর্ণ ছাড়াছাড়ি হওয়ার আগে তার মামাত বোনকে বিয়ে করা যাবে কি?

ইজাব কবুলের পর তালাক দিলে ইদ্দত পালন করতে হবে কি

প্রশ্ন (৯০৯৭) : আমার এক আত্মীয় বিয়ের দিন ইজাব কবুলের পর উঠিয়ে আনার আগেই বিশেষ এক কারণে তার স্ত্রীকে তালাক দেয়। জানতে চাচ্ছি, ঐ মেয়ের ইদ্দত পালন করতে হবে কি?

তিন তালাকের পর সংসার করলে ইদ্দত পালন করতে হবে কি

প্রশ্ন (৮৭৬৯) : জনৈক ব্যক্তি তার স্ত্রীকে তিন তালাক দিয়েছিল। তারপর পুনরায় বিয়ে করে ঘরসংসার করতে থাকে। এখন সেই মহিলা তার স্বামীর সাথে থাকতে চাচ্ছে না। সে জানতে চাচ্ছে, এখন তার স্বামী যদি তাকে তালাক দেয় তাহলে তার কি ইদ্দত পালন করতে হবে? নাকি ইদ্দত পালন ছাড়াই অন্যত্র বিয়ে বসতে পারবে?

ইদ্দত চলাকালে বিয়ে করে তালাক দিলে পতিত হবে কি

প্রশ্ন (৮৫৫৬) : আমি এক নারীকে বিয়ে করেছি তার ইদ্দত চলাকালে। বিয়ের একমাস পর তার সাথে আমার ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে তাকে তিন তালাক দেই। এখন আমরা আবার একসাথে থাকতে চাচ্ছি। জানতে চাচ্ছি, আমরা আবার পুনরায় বিয়ে করতে পারব কি?

নির্জন স্থানে বাড়ি হলে ইদ্দতের সময় সে স্থান ত্যাগ করতে পারবে কি

প্রশ্ন (৮৩৫১) : আমরা নতুন জায়গা কিনে লোকালয় থেকে একটু দূরে ঘর তুলেছিলাম। কিন্তু হঠাৎ আমার স্বামীর মৃত্যু হয়। তার মৃত্যুর পর আমি বাবার বাড়িতে চলে আসি। কারণ সেখানে একা একা থাকা আমার জন্য ঝুঁজিপূর্ণ। এখন শুনতে পারলাম, ইদ্দত নাকি স্বামীর বাড়িতেই পালন করতে হয়। এ অবস্থায় আমার করণীয় কী?

স্বামীহারা মহিলার কী স্বামীর বাড়িতেই ইদ্দত পালন করা জরুরি

প্রশ্ন (৮৩১৬) : আমার স্বামী কিছু দিন আগে মারা গিযেছে। আমি তার ইদ্দত পালন করছি। কিন্তু এখন আমার বাবার বাড়িতে যেতে মন চাচ্ছে। আমাকে কষ্ট করে বলবেন, আমার জন্য কি স্বামীর বাড়িতেই ইদ্দত পালন করা জরুরি? না চাইলে অন্য কোথাও যেতে পারব?

স্বামীর বাড়িতে পর্দার ব্যবস্থা না থাকলে তালাকপ্রাপ্তা বাবার বাড়িতে যেতে পারবে কি

প্রশ্ন (৮২৭৫) : আমার বান্ধবীকে তার স্বামী এক তালাকে বায়েন দিয়েছে। এখন সে ইদ্দত পালন করবে। কিন্তু তার স্বামীর বাড়িতে তার পর্দা রক্ষা করে থাকা সম্ভব নয়। এখন কি সে ইদ্দত পালনের জন্য বাবার বাড়িতে যেতে পারবে?

স্বামীর মৃত্যুর কথা না জানলে কি দ্বিতীয় বিবাহ সহিহ হবে

প্রশ্ন (৮২৭৩) : ঘটনাটি আরও অনেক আগের। আমাদের এলাকার এক মহিলার স্বামী বিদেশে থাকত। দীর্ঘদিন ধরে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। তাই ঐ মহিলা আরেকটি বিবাহ করে। পরে জানতে পারে, দ্বিতীয় বিবাহের এক বছর আগেই তার পূর্বের স্বামী মারা গিয়েছে। এখন প্রশ্ন হল, তার কি প্রথম বিবাহ সহিহ হয়েছে?

ইদ্দতের মধ্যে বিবাহ হলে কি পূর্ণ মোহর পাবে

প্রশ্ন (৮২৬১) : রাশেদের স্ত্রী ইদ্দত পালন করছিল। এমতাবস্থায় জামাল তাকে ইদ্দত অবস্থায়ই বিয়ে করে ফেলে। তাদের মাঝে সহবাসও হয়। পরে জানতে পারে, তাদের বিবাহ সহিহ হয়নি। এখন প্রশ্ন হল, ঐ মহিলা কি জামাল থেকে মোহর পাবে? পেলে কতটুকু পাবে?