Feature

ইদ্দতের সময় অলঙ্কার পরা যাবে কি

প্রশ্ন (৮২৬২) : আমি অলঙ্কার পরতে পছন্দ করি। আমার স্বামী মারা গিয়েছে দুই মাস হল। আমি কি এখন অলঙ্কার পরতে পারব?

প্রশ্ন

আমি অলঙ্কার পরতে পছন্দ করি। আমার স্বামী মারা গিয়েছে দুই মাস হল। আমি কি এখন অলঙ্কার পরতে পারব?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

স্বামী মারা যাওয়ার পর চার মাস দশ দিন প্রত্যেক স্ত্রীর জন্য ইদ্দত পালন করা জরুরি, যদি তিনি গর্ভবতী না হন। আর যদি তিনি গর্ভবতী হন তাহলে সন্তান প্রসব হওয়া পর্যন্ত ইদ্দত পালন করা জরুরি। আর ইদ্দতের সময় সাজগোজ করা কিংবা অলঙ্কার পরিধান করা বৈধ নয়। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-

لَا يَحِلُّ لِامْرَأَةٍ تُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ أَنْ تُحِدَّ عَلَى مَيِّتٍ فَوْقَ ثَلَاثِ لَيَالٍ إِلَّا عَلَى زَوْجٍ أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًا

আল্লাহ এবং পরকালে বিশ্বাসী কোনো নারীর জন্য তার স্বামী ব্যতীত অন্য কারো মৃত্যুতে তিনদিনের বেশি সময় হিদাদ (শোক করা ও সাজসজ্জা থেকে বিরত থাকা) বৈধ নয়। আর স্বামীর মৃত্যুতে ৪ মাস ১০ দিন হিদাদ পালন করবে। [সহিহ বুখারি, হাদিস: ৫৩৩৪]

আদ্দুররুল মুখতার ৩/৫৩০-৫৩২; মিরকাতুল মাফাতীহ ৬/৪৫২

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=19270&preview=true