হালাল ও হারাম

সতর ঢাকে না এমন কাপড় সেলাই করলে মজুরি হালাল হবে কি

প্রশ্ন (৯১২১) : আমি একজন দর্জি। কখনো কখনো আমার কাছে গ্রাহক এমন জামা সেলাই করাতে নিয়ে আসে যা দ্বারা সতর ভালোভাবে ঢাকে না। জানতে চাচ্ছি, এমন কাপড় সেলাই করে মজুরি নিলে তা হালাল হবে কি?

হারাম প্রেম থেকে বাঁচার জন্য কালো জাদু করা যাবে কি

প্রশ্ন (৮৯২৯) : আমি একটি মেয়ের সাথে অবৈধ প্রেমে জড়িত ছিলাম। বর্তমানে দ্বীনের বুঝ এসেছে। আমি চাচ্ছি তার সাথে সম্পর্ক ছিন্ন করতে। কিন্তু সে কিছুতেই রাজি হচ্ছে না। জানতে চাচ্ছি, কালো জাদুর মাধ্যমে তার থেকে ছুটে আসা যাবে কি?

হারাম রিলেশনে পাওয়া গিফট ফেরত দিতে হবে কি

প্রশ্ন (৮৮২১) : আমি হারাম রিলেশনে জড়িত ছিলাম। সেখানে বিভিন্ন সময় বিভিন্ন গিফট পেয়েছিলাম। এখন তওবা করেছি। হারাম রিলেশনে জড়িত নেই। জানতে চাচ্ছি, রিলেশনে থাকা অবস্থায় যে গিফট পেয়েছিলাম তা ফেরত দিতে হবে কি?

সুপারভাইজের চাকরির বেতন হালাল হবে কি

প্রশ্ন (৮৬৬৪) : আমি একটি গার্মেন্টসে সুপারভাইজারের চাকরি করি। সেখানে ডিউটির খাতিরে নারী পুরুষ সবার সাথেই কথা বলতে হয়। প্রশ্ন হল, আমার উক্ত চাকরির বেতন কি হালাল হচ্ছে?

শরিয়ত মোতাবেক পরিচালিত বিউটি পার্লারের ইনকাম হালাল হবে কি

প্রশ্ন (৮৬৬০) : আমি একটি বিউটি পার্লারে চাকরি করি। সেখানে শরিয়ত বিরোধী কোনো সাজসজ্জা করানো হয় না। জানতে চাচ্ছি, সেখান থেকে আমার প্রাপ্ত ইনকাম হালাল হবে কি?

বালেগা নারীদেরকে প্রাইভেট পড়ালে বেতন হালাল হবে কি

প্রশ্ন (৮৬১০) : আমার একটি কোচিং সেন্টার আছে। সেখানে ছেলেদের পাশাপাশি মেয়েদের ব্যাচ আছে। জানতে চাচ্ছি, এভাবে ব্যাচ করে বালেগা মেয়েদের পড়ালে আমার বেতন কি হালাল হবে?

হারাম বিষয়ের উপস্থিতিতে বিয়ের দাওয়াতে উপস্থিত হতে হবে কি

প্রশ্ন (৮৫২৮) : আমি শুনেছি, মুসলমানদের হকসমূহের অন্যতম হল, অপর মুসলমানের দাওয়াত কবুল করা। কিন্তু বর্তমানে বিয়ের দাওয়াতগুলোতে গান বাজনার ব্যবস্থা থাকে। নারী-পুরুষের অবাধ মেলামেশা হয়ে থাকে। জানতে চাচ্ছি, এমন দাওয়াতে উপস্থিত হওয়াও কি জরুরি?

উবার চালালে ইনকাম হালাল হবে কি

প্রশ্ন (৮৪৪৮) : আমি একজন উবার চালক। নানান ধরণের মানুষ উবারে উঠে থাকে। তাদের কেউ কেউ খারাপ স্থানেও গিয়ে থাকে। জানতে চাচ্ছি, আমি যে উবারের মাধ্যমে ইনকাম করি, তা কি হালাল হবে?

আমি একটা ইন্সুরেন্স কোম্পানিতে চাকরি পেয়েছি। এখন কি আমার জন্য এ চাকরি করা হালাল হবে?

প্রশ্ন (৮২৬৯) : ইসলামের দৃষ্টিতে প্রচলিত ইন্সুরেন্সের পদ্ধতিগুলো বৈধ নয়। তাই এতে চাকরি করাও বৈধ নয়। কারণ ইন্সুরেন্সের মধ্যে রিবা, ক্বিমার, গারার থাকে। আর এর সবগুলোই নিষিদ্ধ। তাই এ কোম্পানিতে চাকরি করা বৈধ হবে না।

ইদ্দতের মধ্যে দ্বিতীয় বিবাহ করলে কি প্রথম স্বামীর জন্য হালাল হবে

প্রশ্ন (৮২৬০) : এক লোক তার স্ত্রীকে তিন তালাক দেয়। অতঃপর ইদ্দতের মধ্যেই ঐ মহিলা দ্বিতীয় বিবাহ করে। অতঃপর কযেক মাস পর দ্বিতীয় স্বামীও তাকে তালাক দেয়। এখন সে তার প্রথম স্বামীর কাছে ফিরতে চাচ্ছে। শরিয়ত অনুযায়ী সে কি প্রথম স্বামীর কাছে ফিরে আসতে পারবে?

নগদের ক্যাশব্যাক কি হালাল

প্রশ্ন (৮১৯৩) : নগদের মাধ্যমে কেনাকাটা করলে অনেক সময় তারা ক্যাশব্যাক দিয়ে থাকে। জানতে চাচ্ছি, এই ক্যাশব্যাক কি হালাল হবে?