বাবার নামে নাকি নিজের নামে হজ্বের নিয়ত করব

প্রশ্ন (৩৩৮৮) : আমার বাবার হজ্ব করার খুব ইচ্ছা ছিল। কিন্তু তিনি হজ্বের জন্য টাকা জোগাড় করতে পারেননি। দুই বছর আগে তার ইন্তেকাল হযে যায়। আমি এ বছর নফল হজ্বের নিয়ত করেছি। জানতে চাচ্ছি, নফল হজ্বের নিয়ত কি আমার নিজের জন্য করব, নাকি আমার বাবার জন্য করব?

গরিব ব্যক্তিকে বদলি হজ্বে পাঠানো যাবে কি

প্রশ্ন (৩৩৬৬) : আমাদের এলাকার মসজিদের ইমাম সাহেব গরিব। এলাকার এক ব্যক্তি তাকে বদলি হজ্বে পাঠাতে চাচ্ছেন। প্রশ্ন হল, ইমাম সাহেবকে বদলি হজ্বে পাঠানো যাবে কি?

স্বামীর সাথে হজ্বে যাওয়া কি নিষেধ

প্রশ্ন (৩১২৫) : আমি এবং আমার স্ত্রী এবার হজ্বে যাওয়ার নিয়ত করেছি। কিন্তু আমাদের এলাকার এক ব্যক্তিকে বলতে শুনলাম, স্বামী স্ত্রী একত্রে হজ্বে যাওয়া ঠিক নয়। কারণ, এতে হজ্ব নষ্ট হয়ে যাওয়ার আশংকা রয়েছে। প্রশ্ন হল, শরিয়তে কি এমন কোনো নিষেধাজ্ঞা রয়েছে?

নারী কার সাথে হজ্বে যাবে

প্রশ্ন (৩১১২) : আমার নাম আমেনা খাতুন। আমি এই বছর হজ্বে যাওয়ার নিয়ত করেছি। আমার স্বামী আছেন এবং একজন প্রাপ্ত বয়স্ক ছেলেও আছে। জানতে চাচ্ছি, কাকে সাথে করে নিয়ে যাওয়া উত্তম হবে? স্বামী না সন্তান?

সংরক্ষণের জন্য ব্যাংকে টাকা রাখা যাবে কি

প্রশ্ন (৩০৭৬) : কিছুদিন আগে আমি জমি বিক্রি বাবদ ১০ লক্ষ টাকা পেয়েছি। আমি চাচ্ছি এ টাকা দিয়ে হজ্জ করতে। কিন্তু এখনো হজ্জের সময় না হওয়ায় এই টাকা আমি হজ্জে এজেন্সিতে জমা দিতে পারিনি। এতগুলো টাকা আমার কাছে রাখতে আমি রিস্ক মনে করছি। প্রশ্ন হল, এই টাকাগুলো সংরক্ষণের জন্য আমি তা ব্যাংকে জমা রাখতে পারব কি?

কিভাবে যাকাত ও সদকাতুল ফিতর আদায় করলে দারিদ্র বিমোচন সম্ভব

প্রশ্ন (২৯৫২) : বর্তমানে করোনা পরিস্থিতির কারণে মহা দুর্ভিক্ষ আমাদের জন্য অপেক্ষা করছে। সেক্ষেত্রে কিভাবে যাকাত ও সদকাতুল ফিতর আদায় করলে দারিদ্র বিমোচন সম্ভব? যার ফলে যাকাত গ্রহীতা নিজেও পরবর্তীতে যাকাত দিতে পারে।

সূরা হজ্বের ১৯ নং আয়াতের ব্যাখ্যা কী

প্রশ্ন (২৯২৭) : সূরা হজ্বের ১৯ আয়াতে বলা হয়েছে هَذَانِ خَصْمَانِ اخْتَصَمُوا فِي رَبِّهِمْ ‘এই দুই বাদী-বিবাদী তাদের রবের ব্যাপারে বিবাদে লিপ্ত হয়েছে।’ এখানে বাদী-বিবাদী বলে কাদেরকে বুঝানো হয়েছে?

আগে হজ্ব করবে নাকি বিয়ে করবে

প্রশ্ন (২৫৮৪) : আমি অবিবাহিত। আলহামদুলিল্লাহ, আমার হজ্বে যাওয়ার সামর্থ্য আছে। আমি যদি এখন বিয়ে করি তাহলে এ বছর আর হজ্বে যেতে পারব না। আমার প্রশ্ন হল, আমি কি আগে বিয়ে করব, নাকি হজ্বে যাব?

হজ্ব এজেন্সির নিকট টাকা জমা দিয়ে মৃত্যু বরণ করলে ওয়ারিশরা কি সে টাকার মালিক হবে

প্রশ্ন (২৪৭৩) : আমার নানার এ বছর হজ্বে যাওয়ার কথা ছিল। সে উদ্দেশ্যে তিনি হজ্ব এজেন্সির নিকট টাকাও জমা দেন। কিন্তু তিনি হজ্বে যাওয়ার পূর্বেই মারা যান। এখন প্রশ্ন হল, তিনি যে টাকাটা জমা দিয়েছিলেন ওয়ারিশরা কি সে টাকাগুলোর মালিক হবেন? না ঐ টাকা দিয়ে কাউকে বদলি হজ্ব করাতে হবে? উল্লেখ্য, আমার নানা হজ্ব করানোর জন্য অসিয়ত করে যাননি।

জমি বিক্রি করে কি হজ্বে যাওয়া জরুরি

প্রশ্ন (২২৩৮) : আমার একটা জমি ব্যতীত অন্য কোন সম্পদ নেই। আমি যদি ঐ জমির অর্ধেক বিক্রি করি তাহলে আমার হজের টাকা হয়ে যায়। জানতে চাচ্ছি, এই অবস্থায় আমার উপর কি হজ ফরজ?