Feature

হজ্ব এজেন্সির নিকট টাকা জমা দিয়ে মৃত্যু বরণ করলে ওয়ারিশরা কি সে টাকার মালিক হবে

প্রশ্ন (২৪৭৩) : আমার নানার এ বছর হজ্বে যাওয়ার কথা ছিল। সে উদ্দেশ্যে তিনি হজ্ব এজেন্সির নিকট টাকাও জমা দেন। কিন্তু তিনি হজ্বে যাওয়ার পূর্বেই মারা যান। এখন প্রশ্ন হল, তিনি যে টাকাটা জমা দিয়েছিলেন ওয়ারিশরা কি সে টাকাগুলোর মালিক হবেন? না ঐ টাকা দিয়ে কাউকে বদলি হজ্ব করাতে হবে? উল্লেখ্য, আমার নানা হজ্ব করানোর জন্য অসিয়ত করে যাননি।

প্রশ্ন

আমার নানার এ বছর হজ্বে যাওয়ার কথা ছিল। সে উদ্দেশ্যে তিনি হজ্ব এজেন্সির নিকট টাকাও জমা দেন। কিন্তু তিনি হজ্বে যাওয়ার পূর্বেই মারা যান। এখন প্রশ্ন হল, তিনি যে টাকাটা জমা দিয়েছিলেন ওয়ারিশরা কি সে টাকাগুলোর মালিক হবেন? না ঐ টাকা দিয়ে কাউকে বদলি হজ্ব করাতে হবে? উল্লেখ্য, আমার নানা হজ্ব করানোর জন্য অসিয়ত করে যাননি।

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার নানার পক্ষ থেকে বদলি হজ্ব করানো জরুরি নয়। আর এ টাকাগুলোর মালিক হল আপনার নানার ওয়ারিশগণ।

তবে তারা যদি চায়, তাহলে এই টাকা দিয়ে অথবা নিজেদের পক্ষ থেকে টাকা খরচ করে কাউকে দিয়ে বদলি হজ্ব করাতে পারে।

ফাতহুল কাদীর ৩/৭৭; ফাতাওয়া হিন্দিয়া ১/২৫৭

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: http://www.drkhalilurrahman.com/7263/article-details.html