Feature

সূরা হজ্বের ১৯ নং আয়াতের ব্যাখ্যা কী

প্রশ্ন (২৯২৭) : সূরা হজ্বের ১৯ আয়াতে বলা হয়েছে هَذَانِ خَصْمَانِ اخْتَصَمُوا فِي رَبِّهِمْ ‘এই দুই বাদী-বিবাদী তাদের রবের ব্যাপারে বিবাদে লিপ্ত হয়েছে।’ এখানে বাদী-বিবাদী বলে কাদেরকে বুঝানো হয়েছে?

প্রশ্ন

সূরা হজ্বের ১৯ আয়াতে বলা হয়েছে هَذَانِ خَصْمَانِ اخْتَصَمُوا فِي رَبِّهِمْ ‘এই দুই বাদী-বিবাদী তাদের রবের ব্যাপারে বিবাদে লিপ্ত হয়েছে।’ এখানে বাদী-বিবাদী বলে কাদেরকে বুঝানো হয়েছে?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

আলোচ্য আয়াতে বাদী-বিবাদী বলে বদর যুদ্ধে মুখোমুখি অংশ গ্রহণকারী মুসলমান ও কাফিরদেরকে বুঝানো হয়েছে। মুসলমানদের পক্ষে ছিলেন আলী, হামযা ও উবায়দা (রা.)। আর কাফিরদের পক্ষে ছিল উতবা ইবনে রবীআ, তার পুত্র ওলিদ ও তার ভাই শায়বা।

তাফসীরে ইবনে কাসীর ৩/৩৪০; মাআরিফুল কুরআন ৬/২৪৯

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: https://www.drkhalilurrahman.com/8195/article-details.html