ফিদইয়া ও কাফফারা

দ্বীনের বুঝ না থাকায় ভাঙ্গা রোযার কাফফারা কয়টি দিতে হবে

প্রশ্ন (১১২৫১) : আগে আমার দ্বীনের বুঝ ছিল না। সেসময় ইচ্ছাকৃত অনেক রোযা ভেঙ্গেছিলাম। এখন সেগুলো কাযা করতে চাচ্ছি। প্রশ্ন হল, আমার কাফফারা কয়টি দিতে হবে?

পরীক্ষার কারণে রোযা ভাঙ্গলে কাফফারা দিতে হবে কি

প্রশ্ন (১১০১৮) : গত রোযায় আমার পরীক্ষা থাকার কারণে রোযা রাখতে কষ্ট হবে মনে করে রমযানের তিনটি রোযা ভেঙ্গে ফেলি। জানতে চাচ্ছি, উক্ত কারণে আমার উপর কাফফারা আবশ্যক হবে কি? হলে কয়টি কাফফারা?

কাফফারার রোযায় সাহরী না খেলে কোনো সমস্যা আছে কি

প্রশ্ন (১০৮০২) : আমি গত সপ্তাহে রোযার কাফফারার ৬০টি রোযা রাখা শুরু করেছি। গতকাল সাহরীর সময় সজাগ পাইনি। ঘুম থেকে উঠে দেখি সাহরীর সময় শেষ। যথারীতি সেদিন কাফফারার নিয়তে রোযা রাখি। জানতে চাচ্ছি, আমার সেদিনের রোযা হয়েছিল কি?

কাফফারার রোযার মাঝে সামর্থ্যবান হলে করণীয় কী

প্রশ্ন (১০৬৭৬) : কোনো ব্যক্তি সামর্থ্য না কারণে যদি রোযার মাধ্যমে কসমের কাফফারা আদায় শুরু করে এবং তিনটি রোযা শেষ হওয়ার আগেই কাফফারা আদায়ের সামর্থ্য চলে আসে তাহলে রোযা দ্বারাই পূর্ণ করবে নাকি অর্থ ব্যয়ের মাধ্যমে আদায় করতে হবে?

কাফের হয়ে যাবে বললে কসম হবে কি

প্রশ্ন (১০৪৬৩) : কেউ যদি কোনো কাজ থেকে বিরত থাকার জন্য বলে, আমি অমুক কাজটি করলে কাফের হয়ে যাব। জানতে চাচ্ছি, এভাবে বলার দ্বারা কি কসম হবে?

কাজটি করলে কাফের হয়ে যাবে বললে কাফের হবে কি

প্রশ্ন (১০২৬৮) : জনৈক ব্যক্তি একটি কাজ থেকে বিরত থাকার জন্য এভাবে বলল, আমি যদি অমুক কাজটি করি তাহলে আমি কাফের হয়ে যাব। কিন্তু সে কাজটি করে ফেলে। এখন কি সে কাফের হয়ে যাবে?

তালাক দেওয়ার কসম ভঙ্গ করা যাবে কি

প্রশ্ন (৯৯৮৩) : জনৈক ব্যক্তি তার স্ত্রীকে লক্ষ্য করে বলে, খোদার কসম, তুই অমুক কাজ করলে তোকে তালাক দিব। জানতে চাচ্ছি, স্ত্রী উক্ত কাজ করলে স্বামী কী করবে? তালাক দিবে নাকি কসমের কাফফারা দিবে?

তোর ফল খাওয়া হারাম বললে কসম হবে কি

প্রশ্ন (৯৬৭৮) : কিছুদিন আগে আমার ছোট ভাইয়ের সাথে আমার ঝগড়া হয়। এরপর সে আমার জন্য ফল কিনে নিয়ে আসে। আমি তাকে বলি, এগুলো নিয়ে যা। তোর ফল খাওয়া আমার জন্য হারাম। পরবর্তীতে সে মাফ চাইলে আমি ফলগুলো রেখে দেই এবং তা খাই। জানতে চাচ্ছি, উক্ত কথার দ্বারা কি কসম হয়েছিল?

ইচ্ছাকৃত রোযা ভাঙ্গার পর হায়েয আসলে করণীয় কী

প্রশ্ন (৯৫৯৭) : আমি একবার কাজ করে ক্লান্ত হয়ে পড়ি। তাই ইচ্ছা করে রোযা ভেঙ্গে ফেলি। কিন্তু সেদিন বিকালেই আমার হায়েয চলে আসে। জানতে চাচ্ছি, আমার কি উক্ত রোযার কাযা করা লাগবে?

নিষিদ্ধ দিনগুলোতে কাফফারার রোযা রাখলে যথেষ্ট হবে কি

প্রশ্ন (৯৪৩৪) : কেউ যদি কাফফারার ষাটটি রোযা রাখা অবস্থায় মাঝখানে যদি নিষিদ্ধ দিনগুলো চলে আসে তাহলে এবং সে ঐ দিনগুলোতে রোযা রেখে ফেলে তাহলে কাফফারার রোযা হিসেবে গণ্য হবে কি?

ঈদের দিন কাফফারার রোযা ভেঙ্গে ফেললে কি তা ঠিক থাকবে

প্রশ্ন (৯৪৩১) : কাফফারার রোযা রাখতে গিয়ে যদি ঈদের দিন চলে আসে এবং রোযা না রাখে তাহলে পরবর্তীতে নিষিদ্ধ দিনগুলো চলে যাওয়ার পর রোযা রাখলে কাফফারা ঠিক থাকবে কি?