অনুসন্ধান

কুরবানীর গোশত গরিব নিকট আত্মীয়কে দিলে কি সওয়াব বেশি হবে

প্রশ্ন (৪০৯৫) : আমি যদি কুরবানীর গোশত সাধারণ গরিব ব্যক্তিদেরকে না দিয়ে আমার আত্মীয় স্বজনদের মাঝে যারা গরিব তাদেরকে দান করি তাহলে কি দ্বিগুণ সওয়াব হবে?

কুরবানী ও জানের সদকার নিয়ত একত্রে করা যাবে কি

প্রশ্ন (৪০৯৪) : আমার মামা কিছুদিন আগে এক দুর্ঘটনার শিকার হন। তখন মামী নিয়ত করেন যে, এক ছাগলের মাংস গরিবদেরকে দান করার নিয়ত করেন। পাশাপাশি আমার মামার উপর কুরবানীও আবশ্যক। জানতে চাচ্ছি, তিনি একটি ছাগলে কুরবানী ও জানের সদকার নিয়ত একত্রে করতে পারবেন কি?

কোন সাহাবী একজন তাবেয়ীর হাতে ইসলাম গ্রহণ করেছেন

প্রশ্ন (৪০৯৩) : আমাদের গ্রামে একটি ইসলামি সংস্থা আছে। তারা একটি ইসলামি সাধারণ জ্ঞান প্রতিযোগিতার আয়োজন করেছে। সেখানে একটি প্রশ্ন এমন এসেছে যে, কোন সাহাবী একজন তাবেয়ীর হাতে ইসলাম গ্রহণ করেন। জানতে চাচ্ছি, উক্ত সাহাবীর নাম কী?

কেরাত পড়া অবস্থায় অতিরিক্ত তাকবীরের কথা স্মরণ হলে কী করবে

প্রশ্ন (৪০৯২) : গত বছর ঈদের নামাজে ইমাম সাহেব সানার পর অতিরিক্ত তাকবীরগুলো দিতে ভুলে যান। কেরাত পড়া অবস্থায় হঠাৎ করে কেরাত বন্ধ করে অতিরিক্ত তাকবীরগুলো আদায় করেন। পুনরায় আবার সূরা ফাতেহা ও কেরাত পাঠ করে বাকি নামাজ আদায় করেন এবং শেষে সাহু সেজদা দেন। জানতে চাচ্ছি, ইমাম সাহেবের সেদিনের কাজটি কি সঠিক হয়েছিল?

ওয়াজিব ও নফল কুরবানীর নিয়ত একত্রে করা যাবে কি

প্রশ্ন (৪০৯১) : আমরা দুই ভাই। বড় ভাইয়ের উপর কুরবানী ওয়াজিব। আমার উপর ওয়াজিব না। বড় ভাই একটি গরু কুরবানী দিবেন। আমি চাচ্ছি, আমার নফল কুরবানীর নিয়তে সেই গরুতে একটি ভাগ দিতে। জানতে চাচ্ছি, একই গরুর একটি ভাগ যদি ওয়াজিব কুরবানী আর অপর ভাগে নফল কুরবানীর নিয়ত করা হয় তাহলে কুরবানী সহিহ হবে কি?

ওসিয়তকৃত কুরবানীর গোশত খাওয়া যাবে কি

প্রশ্ন (৪০৯০) : আমার দাদা মারা যাওয়ার সময় তার পক্ষ থেকে কুরবানী করার ওসিয়ত করে যান। জানতে চাচ্ছি, আমরা যদি তার পক্ষ থেকে কুরবানী করি তাহলে সেই গোশত আমরা খেতে পারব কি?

উমরার ইহরাম বেঁধে উমরা না করলে কী করতে হবে

প্রশ্ন (৪০৮৭) : কোনো ব্যক্তি যদি উমরার ইহরাম বেঁধে উমরা না করে তা দ্বারা হজ্ব আদায় করে তাহলে উক্ত উমরার হুকুম কী হবে? আমার সাথে গত বছর এমনটি হয়েছিল? এখন আমার উপর কোনো আবশ্যক হবে কি?

ঈদের নামাজের অতিরিক্ত তাকবীর দিতে ভুলে গেলে নামাজ হবে কি

প্রশ্ন (৪০৮৫) : আমাদের খতিব সাহেব গত রোজার ঈদে ঈদের নামাজের দ্বিতীয় রাকাতে অতিরিক্ত তাকবীর দিতে ভুলে যান। পরবর্তীতে স্বাভাবিকভাবেই সালাম ফিরিয়ে নামাজ শেষ করেন। নামাজ শেষে মুসল্লীদের মাঝে বিরূপ এক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। কেউ বলছেন নামাজ হয়নি। আবার কেউ বলছেন নামাজ হয়েছে। জানতে চাচ্ছি, আমাদের সেদিনের ঈদের নামাজটি কি হয়েছিল?

ইদ্দতের মাঝে রুজু না করলে পরবর্তীতে তালাক পতিত হবে কি

প্রশ্ন (৪০৮৪) : আমি বিদেশে থাকি। কিছুদিন আগে ফোনে আমার স্ত্রীর সাথে ঝগড়ার এক পর্যায়ে তাকে তালাক দেই। তিন মাস তার সাথে যোগাযোগ করিনি। কিছুদিন আগে তারা সাথে আবার আমার যথারীতি কথা বলা শুরু হয়। আবার আমাদের মাঝে ঝগড়া শুরু হলে আবার আমি তাকে তালাক দেই। জানতে চাচ্ছি, পরবর্তী তালাকটি কি পতিত হয়েছে?

আরামের জন্য চেয়ারে বসে নামাজ পড়া যাবে কি

প্রশ্ন (৪০৮৩) : আমাদের মসজিদে একজন বৃদ্ধ লোক রয়েছেন। তিনি দাঁড়িয়ে নামাজ পড়তে সক্ষম, তবে দাঁড়িয়ে নামাজ পড়লে কিছুটা কষ্ট হয়। এ কারণে তিনি চেয়ারে বসে নামাজ পড়েন। জানতে চাচ্ছি, এভাবে দাঁড়াতে সক্ষম থাকার পরও কি আরামের জন্য চেয়ারে বসে নামাজ পড়া যাবে?

আকীকা না করলে কি কুরবানী দেওয়া যায় না

প্রশ্ন (৪০৮১) : ছোটকালে আমার আকীকা করা হয়নি। আমার এক আত্মীয় বললেন, আকীকা করা না হলে কুরবানী করা আবশ্যক হয় না। আগে আকীকা করতে হয় তারপর কুরবানী করা যায়। আমি এখন নেসাব পরিমাণ মারের মালিক। জানতে চাচ্ছি, আমার উপর কি কুরবানী আবশ্যক হবে না?

সময় চলে যাওয়ার আশংকায় তায়াম্মুম করা যাবে কি

প্রশ্ন (৪০৮০) : একদিন ফজরের সময় আমার গোসলের প্রয়োজন দেখা দেয়। কিন্তু নামাজের সময় সংকীর্ণ থাকায় আমি তায়াম্মুম করে নামাজ পড়ি। জানতে চাচ্ছি, আমার সেদিনের নামাজটি কি হয়েছিল?

স্ত্রীর কথার জবাবে তিনবার তালাক দিলাম বললে তালাক হবে কি

প্রশ্ন (৪০৭৬) : আমার এক বন্ধু তার স্ত্রীর সাথে ঝগড়ার এক পর্যায়ে তাকে ভয় দেখানোর জন্য বলে, বেশি বেশি বাড়াবাড়ি করলে তালাক দিব। তার স্ত্রী তাকে বলে, তালাক দেন। তখন আমার বন্ধু তার জবাবে বলে, তালাক দিলাম। তালাক দিলাম। তালাক দিলাম। তিনবার বলে। জানতে চাচ্ছি, এ কথার দ্বারা তিন তালাক পতিত হবে কি? এখন তারা একসাথে থাকতে পারবে কি?