অনুসন্ধান

জমি থেকে উৎপাদিত ফসলের মূল্য দ্বারা কুরবানী আবশ্যক কি

প্রশ্ন (৪১৫৫) : আমার চাচার দশ বিঘা জমি আছে। পাঁচ বিঘা দ্বারা উনার পরিবারের খরচ মিটে যায়। আর বাকি পাঁচ বিঘা উনার প্রয়োজন অতিরিক্ত। জানতে চাচ্ছি, ঐ পাঁচ বিঘা জমি থেকে উৎপাদিত ফসলের মূল্য থেকে কুরবানী করা আবশ্যক হবে কি?

গরুর সাত ভাগের এক ভাগে ওলীমার নিয়ত করা যাবে কি

প্রশ্ন (৪১৫৪) : আমি কুরবানীর আগে বিবাহ করতে ইচ্ছুক। আমি চাচ্ছি, আমাদের কুরবানীর গরুর সাত ভাগের এক ভাগে ওলীমার নিয়ত করব। জানতে চাচ্ছি, এই নিয়ত বৈধ হবে কি? এ কারণে অন্য শরিকদের কুরবানীতে কোনো সমস্যা হবে কি?

কুরবানীর সওয়াব পরিবারের সবাইকে পৌঁছানো যাবে কি

প্রশ্ন (৪১৫৩) : আমার উপর কুরবানী ওয়াজিব। আমি যদি কুরবানী করি তাহলে এর সওয়াব তো শুধু আমি পাব। আমি চাচ্ছি, এই কুরবানীর সওয়াব আমার ফ্যামিলির সকলের আমলনামায় পৌঁছাতে। জানতে চাচ্ছি, কোন পদ্ধতি অবলম্বন করলে এটি সম্ভব?

কুরবানীর শরিক সংখ্যা জোড় হওয়া কি জরুরি

প্রশ্ন (৪১৫২) : কিছুদিন আগে এক ব্যক্তিকে বলতে শুনলাম, গরু, মহিষ বা উটের ক্ষেত্রে সর্বোচ্চ ৭ জন শরিক হওয়া যায়। সাতের কম হলে শরিক সংখ্যা জোড় হওয়া লাগে। বেজোড় হলে কুরবানী সহিহ হবে না। জানতে চাচ্ছি, উক্ত ব্যক্তির কথা কি সঠিক?

কুরবানীর পশুর মাংস বিয়ের অনুষ্ঠানে অতিথিদের খাওয়ানো যাবে কি

প্রশ্ন (৪১৫১) : কুরবানীর পাঁচদিন পর আমার মেয়ের বিয়ে। আমি চাচ্ছি, কুরবানীর পশুর মাংস দ্বারা জামাই বাড়ির লোকদের আপ্যায়ন করাবো। জানতে চাচ্ছি, এটি কি আমার জন্য বৈধ হবে?

কুরআন মাজিদের কসম করে ভেঙ্গে ফেললে কী কাফফারা দিবে

প্রশ্ন (৪১৫০) : কিছুদিন আগে আমি কুরআন মাজিদের কসম করে বলি, আমি অমুক কাজটি আর জীবনেও করব না। কিন্তু তারপরও সে কাজটি করে ফেলি। জানতে চাচ্ছি, আমার কসমটি কি হয়েছিল? হয়ে থাকলে কাফফারা কী দিতে হবে?

কাল্পনিক শিক্ষনীয় ঘটনা লেখা যাবে কি

প্রশ্ন (৪১৪৭) : আমি একজন লেখক। আমি শরিয়তের বিভিন্ন ভালো দিকগুলো নিয়ে কাল্পনিক শিক্ষনীয় ঘটনা লিখে থাকি। আমার লেখার উদ্দেশ্য হল, মানুষ যেন এই গল্পগুলো পড়ে ভালো বিষয়গুলো গ্রহণ করতে পারে। আমার এক বন্ধু এতে আপত্তি তুলে। সে বলে এগুলো মিথ্যা। আর মিথ্যা শরিয়তের দৃষ্টিতে হারাম। তাই এগুলো লেখা যাবে না। জানতে চাচ্ছি, কাল্পনিক শিক্ষনীয় ঘটনা লেখার বিধান কী?

কাল্পনিক গল্পে কুরআন হাদিসের রেফারেন্স যুক্ত করা যাবে কি

প্রশ্ন (৪১৪৬) : আমি শিক্ষনীয় কাল্পনিক গল্প লিখে থাকি। তার মাধ্যমে মানুষকে বিভিন্নভাবে ভালোর দিকে সৎ পথের দিকে আহবান করে থাকি। জানতে চাচ্ছি, সেই গল্পগুলোতে কুরআন হাদিসের রেফারেন্স যুক্ত করা যাবে কি?

কারামত সত্য হওয়ার ব্যাপারে শরিয়তের কোনো দলিল আছে কি

প্রশ্ন (৪১৪৫) : বিভিন্ন আকীদার কিতাবে পাওয়া যায় যে, আউলিয়াদের কারামত সত্য। জানতে চাচ্ছি, আউলিয়াদের কারামত সত্য হওয়ার ব্যাপারে শরিয়তের কোনো দলিল বিদ্যমান আছে কি?

ওয়াক্ত হওয়ার আগে সুন্নত নামাজ পড়া যাবে কি

প্রশ্ন (৪১৪৩) : ওয়াক্ত হওয়ার আগে সুন্নত নামাজ পড়লে আদায় হবে কি? যেমন, আমি যদি ফজরের ওয়াক্তের আগে ফজরের দুই রাকাত সুন্নত পড়ে ফেলি তাহলে তা ফজরের সুন্নত হিসেবে গণ্য হবে কি?

ঋণ থাকলে কুরবানী আবশ্যক হবে কি

প্রশ্ন (৪১৪২) : আমি বর্তমানে ঋণী। ঋণ পরিশোধ করা হলে আমার আর কোনো সম্পত্তি বাকি থাকবে না। এমতাবস্থায় আমার উপর কুরবানী আবশ্যক হবে কি?

উমর (রা.) দূর থেকে কি মুজাহিদ বাহিনীকে দিক নির্দেশনা দিয়েছিলেন

প্রশ্ন (৪১৪১) : আমি কিছুদিন আগে এক বক্তার মুখে শুনলাম, তিনি বলেছেন, উমর (রা.) মদীনা থেকে দূরবর্তী এক মুজাহিদ বাহিনীকে দিক নির্দেশনা দিয়েছিলেন। জানতে চাচ্ছি, এটি কি সঠিক ঘটনা?

আমি তালাক দিলাম, তালাক, তালাক, তালাক, এভাবে কয় তালাক হবে

প্রশ্ন (৪১৩৭) : আমি প্রবাসে থাকি। আমার স্ত্রী আমার কথা শুনে না। তাই আমার শাশুড়ির মাধ্যমে তাকে সতর্ক করতে শাশুড়িকে ফোন দেই। কিন্তু তিনিও তার মেয়ে সাপোর্ট করেন। তাই রাগের মাথায় এভাবে বলি, আপনার মেয়ে তালাক, তালাক তালাক, তালাক। জানতে চাচ্ছি, এভাবে বললে কয় তালাক পতিত হবে হবে?