অনুসন্ধান

এ্যাপার্টমেন্টে জুমআর নামাজ আদায় হবে কি

প্রশ্ন (৪১৭৪) : আমাদের এ্যাপার্টমেন্টে নামাজের জন্য নির্দিষ্ট একটি স্থান রয়েছে। সেখানে পাঁচ ওয়াক্ত নামাজ হয়ে থাকে। এ্যাপার্টমেন্টের লোকেরা চাচ্ছে সেখানে জুমআর নামাজও আদায় করতে। জানতে চাচ্ছি, সেখানে জুমআর নামাজ আদায় শুদ্ধ হবে কি?

শরিকের অংশ এক ভাগের চেয়ে কম হলে বাকিদের কুরবানী হবে কি

প্রশ্ন (৪১৭৩) : কুরবানীর শরিকদের মধ্য হতে কারো অংশ যদি এ ভাগের চেয়ে কম হয় তাহলে বাকিদের কুরবানী সহিহ হবে কি? যেমন, সাত ভাগের মধ্যে ছয়জন ছয় ভাগ নেওয়ার পর আরো দুইজন মিলে এক ভাগ নিল?

লক্ষ্মী শব্দ ব্যবহার করা যাবে কি

প্রশ্ন (৪১৭২) : আমরা অনেকেই বাচ্চাদেরকে আদর করে লক্ষ্মী সোনা বলে থাকি। কিন্তু কিছুদিন আগে একজন আলেমকে বলতে শুনলাম, লক্ষ্মী শব্দ ব্যবহার করা জায়েয নেই। প্রশ্ন হল, আসলেই কি লক্ষ্মী শব্দ ব্যবহার করা জায়েয নেই?

রাসূল (সা.)-এর নামে কুরবানী দিলে সেই গোশত খাওয়া যাবে কি

প্রশ্ন (৪১৭০) : আমি এ বছর একটি গরু কুরবানী দেওয়ার নিয়ত করেছি। সেই গরুতে একটি ভাগ রাসূল (সা.)-এর নামে দিতে চাচ্ছি। আমার প্রশ্ন হল, রাসূল (সা.)-এর নামে যে ভাগটি দেওয়া হবে সে ভাগের গোশত কারা খেতে পারবে?

হরতাল করা যাবে কি

প্রশ্ন (৪১৬৮) : বর্তমানে বিভিন্ন ইসলামি দলগুলোকে হরতাল করতে দেখা যায়। জানতে চাচ্ছি, হরতাল করা কি শরিয়ত সম্মত?

স্ত্রী খোলা তালাক চাইলে গুনাহগার হবে কি

প্রশ্ন (৪১৬৭) : আমার স্বামীকে আমি মেনে নিতে পারি না। কারণ অন্য একটি ছেলে আমার পছন্দ। এ কারণে আমার স্বামীর সাথে আমার বনিবনা হচ্ছে না। জানতে চাচ্ছি, আমি কি আমার স্বামীর কাছে খোলা তালাক চাইতে পারব? খোলা তালাক চাওয়ার কারণে আমার কি গুনাহ হবে?

মহিষের বয়স দুই বছর না হলে কুরবানী করা যাবে কি

প্রশ্ন (৪১৬৬) : আমি এবার একটি মহিষ কুরবানী করা খেয়াল করেছি। কিন্তু মহিষটির এখনো দুই বছর পূর্ণ হয়নি। জানতে চাচ্ছি, এই মহিষ দিয়ে কুরবানী শুদ্ধ হবে কি?

মসজিদের জায়গায় মাদরাসা নির্মাণ করে ফেললে কী করবে

প্রশ্ন (৪১৬৫) : আমাদের গ্রামে মসজিদের জন্য ওয়াকফকৃত স্থানে গ্রামের লোকেরা একটি মাদরাসা নির্মাণ করে ফেলেছে। তাতে অনেক টাকা খরচও হয়েছে। এলাকার একজন আলেম বললেন, যেহেতু জায়গাটি মসজিদের জন্য ওয়াকফকৃত তাই তা মাদরাসার জন্য ব্যবহার করা উচিৎ হয়নি। জানতে চাচ্ছি, এখন আমাদের করণীয় কী? আমাদের কি মাদরাসাটি ভেঙ্গে ফেলতে হবে? এ ছাড়া অন্যকোনো পন্থা কি রয়েছে?

মৃত্যুমুখী পশুকে জবাই করলে তা খাওয়া যাবে কি

প্রশ্ন (৪১৬৪) : আমি শখের বশে মুরগী পালি। কিছুদিন আগে একটি মুরগীকে দেখি ছটফট করছে। বুঝতে পারি যে, তা এখনি মারা যাবে। তাই আমি তা সাথে সাথে জবাই করে ফেলি। জানতে চাচ্ছি, ঐ মুরগী খাওয়া বৈধ হবে কি?

মাহরাম নারীর নগ্ন দেহের প্রতি দৃষ্টিপাতকারীর তওবা কবুল হবে কি

প্রশ্ন (৪১৬৩) : আমার এক বন্ধু কাপড় পরিবর্তনের সময় তার বোনের নগ্ন দেহ লুকিয়ে লুকিয়ে দেখত। তার বোন বিষয়টি জানত না। এখন আমার বন্ধুটি খুবই লজ্জিত তার কৃতকর্মের জন্য। সে জানতে চেয়েছে, তার মত এত ঘৃণ্য এক পাপীর তওবা কবুল হবে কি?

নিজ তত্ত্বাবধানে থাকা ভাইকে যাকাত দেওয়া যাবে কি

প্রশ্ন (৪১৬২) : আমার ছোট ভাই প্রাপ্ত বয়স্ক। সে আমার তত্ত্বাবধানে থাকে। সে অসচ্ছল হওয়ার কারণে তার যাবতীয় খরচ আমি বহন করি। সে যাকাত গ্রহণের উপযুক্ত। জানতে চাচ্ছি, আমি তাকে যাকাত দিতে পারব কি?

নাপাক অবস্থায় জবাই করলে তা শুদ্ধ হয় কি

প্রশ্ন (৪১৬১) : কিছুদিন আগে আমি গ্রামে যাই। একদিন আমার উপর গোসল ফরজ ছিল। সে অবস্থায় আমি একটি ছাগল জবাই করি। জানতে চাচ্ছি, নাপাক অবস্থায় থাকার কারণে আমার সেদিনের জবাই কি শুদ্ধ হয়েছিল?

দুইজন মিলে সাত ভাগের এক নিলে কুরবানী হবে কি

প্রশ্ন (৪১৫৯) : আমি শুনেছি, একটি গরুতে সাত ভাগ হতে পারে। আমি জানতে চাচ্ছি, দুইজন ব্যক্তি মিলে যদি সাত ভাগের এক ভাগ নেয় তাহলে তাদের কুরবানী আদায় হবে কি?

তালাকপ্রাপ্তা নারীর ইদ্দত চলাকালে তা ভরণ পোষণ কে দিবে

প্রশ্ন (৪১৫৮) : আমি একজন তালাকপ্রাপ্তা নারী। আমার ইদ্দত চলছে। ইদ্দত চলাকালে আমার ভরণ পোষণের দায়িত্ব কার উপরে? আমার প্রাক্তন স্বামীর, নাকি আমার পিতার উপরে?

তাকবীরে তাশরীক তিনবার বলা কি জরুরি

প্রশ্ন (৪১৫৭) : গত কুরবানীর সময় আমাদের মসজিদের ইমাম সাহেব একবার তাকবীরে তাশরীক পাঠ করেন। এতে কিছু মুসল্লী ক্ষিপ্ত হয়। তারা বলেন, তাকবীরে তাশরীক তিনবার পাঠ করা জরুরি। ইমাম সাহেব একবার পড়ে ভুল করেছেন। জানতে চাচ্ছি, আসলেই কি তাকবীরে তাশরীক তিনবার পাঠ করা জরুরি?

জমি থেকে প্রাপ্ত টাকা দিয়ে কুরবানী করা লাগবে কি

প্রশ্ন (৪১৫৬) : আমার একটি জমি আছে। জমি থেকে যা ফসল উৎপন্ন হয় তা দিয়ে আমার পরিবারের ভরণ-পোষণ চলে। জানতে চাচ্ছি, কুরবানীর সময় উক্ত জমি থেকে প্রাপ্ত টাকা দ্বারা কুরবানী করতে হবে কি?