Feature

ঈদগাহে ফসল শুকানো যাবে কি

প্রশ্ন (৪১৪০) : আমাদের গ্রামের প্রায় সকলেই ঈদগাহে তাদের ফসল শুকিয়ে থাকে। জানতে চাচ্ছি, এটি বৈধ হবে কি?

প্রশ্ন

আমাদের গ্রামের প্রায় সকলেই ঈদগাহে তাদের ফসল শুকিয়ে থাকে। জানতে চাচ্ছি, এটি বৈধ হবে কি?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

ঈদগাহের সম্মান রক্ষা করা প্রত্যেক মুসলমানের দায়িত্ব ও কর্তব্য। কুরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন-

وَمَنْ يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِنْ تَقْوَى الْقُلُوبِ

‘যে আল্লাহর নিদর্শনকে সম্মান করবে তা তো অন্তরের তাকওয়া থেকেই করবে।’ [সূরা হজ্ব, আয়াত: ৩২]

তবে ঈদগাহে ফসল শুকালে তার সম্মানহানী হয় না। তাই ঈদগাহে পসল শুকানো যাবে। তবে যেহেতু তাতে নামাজ পড়া হয় এ কারণে তা ব্যক্তিগত কাজে ব্যবহার না করাটাই উত্তম হবে।

রদ্দুল মুহতার ৬/৫৪৫

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: https://www.drkhalilurrahman.com/10669/article-details.html