অনুসন্ধান

স্ত্রী মোহর মাফ করে দিলে পরবর্তীতে তা চাইতে পারবে কি

প্রশ্ন (৪৮৭৪) : আমার এক বন্ধু তার স্ত্রীকে পূর্ণ মোহর দিতে চেয়েছিল। কিন্তু তার স্ত্রী স্বতঃস্ফূর্তভাবে তার সম্পূর্ণ মহর মাফ করে দেয় এবং আমার বন্ধুকে তা ব্যবহার করতে বলে। কিন্তু পরবর্তীতে কিছু সমস্যা হওয়ায় তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। বর্তমানে তার স্ত্রী মোহর চাচ্ছে। প্রশ্ন হল, আমার বন্ধুকে কি পুনরায় মোহর পরিশোধ করতে হবে?

স্তনের অতিরিক্ত দুধ বের করে অন্যকে খাওয়ানো যাবে কি

প্রশ্ন (৪৮৭৩) : আমার বাচ্চা স্তনের দুধ খাওয়ার পরও স্তনে অতিরিক্ত দুধ থেকে যায়। ফলে স্তন থেকে দুধ বের হয়ে জামা ভিজে যায়। জানতে চাচ্ছি, সে দুধ বের করে অন্যকে খাওয়ানো যাবে কি?

স্তনের অতিরিক্ত দুধ ফেলে দেওয়া যাবে কি

প্রশ্ন (৪৮৭২) : আমার বাচ্চা দুধ খাওয়ার পরও স্তনে অতিরিক্ত দুধ থেকে যায়। ফলে স্তন ব্যথা হয়ে থাকে। সে দুধ চেপে ফেলে দিলে ব্যথা কমে যায়। জানতে চাচ্ছি, স্তনের সেই অতিরিক্ত দুধ ফেলে দেওয়া যাবে কি?

সেলুন পরিত্যক্ত চুল বিক্রি করা যাবে কি

প্রশ্ন (৪৮৭১) : আমার একটি সেলুন রয়েছে। বর্তমানে বাজারে মানুষের চুলের অনেক দাম। আমার প্রশ্ন হল, আমার দোকানে মানুষের চুল কাটার পর যে চুলগুলো থাকে সেগুলো আমি বিক্রি করে দিতে পারব কি?

সোয়া লক্ষ বার দোয়ায়ে ইউনুস পাঠ করা কি জরুরি

প্রশ্ন (৪৮৭০) : আমি একটি বিপদে পড়েছি। আমার এক আত্মীয় বললেন, বিপদ থেকে উদ্ধারের জন্য সোয়া লক্ষ বার দোয়ায়ে ইউনুস পাঠ করতে। আমার জানার বিষয় হল, বিপদ থেকে উদ্ধারের জন্য সোয়া লক্ষ বারই কি দোয়ায়ে ইউনুস পাঠ করতে হবে? কম বা বেশি পড়লে কি ফলাফল পাওয়া যাবে না?

শর্ত না পাওয়া গেলে তালাক হবে কি

প্রশ্ন (৪৮৬৬) : জনৈক ব্যক্তি আরেক ব্যক্তির সাথে ঝগড়ার এক পর্যায়ে কথা প্রসঙ্গে বলেছে, আমার স্ত্রী যদি আসলেই এ কথা বলে থাকে তাহলে সে তালাক। পরবর্তীতে জানা গিয়েছে যে, তার স্ত্রী উক্ত কথা বলেনি। জানতে চাচ্ছি, তার স্ত্রীর উপর কোনো তালাক পতিত হবে কি?

রাসূল (সা.)-এর কথায় কি ব্যাকরণগত ত্রুটি ছিল

প্রশ্ন (৪৮৬৪) : জনৈক ব্যক্তিকে বলতে শুনলাম, রাসূল (সা.)-এর কোনো কোনো কথায় ব্যাকরণগত ত্রুটি ছিল। জানতে চাচ্ছি, এমন ব্যক্তির ব্যাপারে উলামায়ে কেরাম কী ধারণা রাখেন?

মুরতাদ কাকে বলে

প্রশ্ন (৪৮৬২) : মুরতাদ কাকে বলে? ইসলামি শরিয়তে এমন ব্যক্তির বিধান কী?

মৃত ব্যক্তির রোজার ফিদয়া দেওয়া ওয়ারিশদের উপর জরুরি কি

প্রশ্ন (৪৮৬০) : আমার দাদি অসুস্থার কারণে দু’টি রোজা রাখতে পারেননি। সেই অসুস্থতায় তার ইন্তেকাল হয়। জানতে চাচ্ছি, তার সেই দুই রোজার ফিদয়া দেওয়া কি তার ওয়ারিশদের উপর জরুরি?

মৃত ব্যক্তির কাছ থেকে ক্ষমা পাওয়ার কোনো সুযোগ আছে কি

প্রশ্ন (৪৮৫৯) : আমি জনৈক ব্যক্তির প্রতি যুলুম করেছিলাম। পরবর্তীতে আমি আমার ভুল বুঝতে পারি। কিন্তু বর্তমানে উক্ত ব্যক্তি মারা গিয়েছে। যে কারণে আমি তার কাছে ক্ষমা চাইতে পারিনি। জানতে চাচ্ছি, এখন তার পক্ষ থেকে ক্ষমা পাওয়ার কোনো সুযোগ আছে কি?

মজা করে গালি দেওয়া যাবে কি

প্রশ্ন (৪৮৫৮) : আমার ফ্রেন্ড সার্কেলের অনেকেই একে অপরকে দুষ্টামি করে গালি দিয়ে থাকে। শুধু মজা করা জন্যই এমনটি তারা করে থাকে। জানতে চাচ্ছি, শুধু মজা করা জন্য দুষ্টামি করে গালি দেওয়া যাবে কি?

মোহর কি যাকাত থেকে বাদ যাবে

প্রশ্ন (৪৮৫৭) : আমার স্ত্রী মোহর বাবদ আমার কাছে দেড় লক্ষ টাকা পাবে। আমার প্রয়োজনের অতিরিক্তি যাকাতযোগ্য সম্পদ আছে তিন লক্ষ টাকা। জানতে চাচ্ছি, মোহর বাবদ উক্ত দেড় লক্ষ টাকা বাদ দিয়ে কি যাকাত হিসেব করতে হবে?