অনুসন্ধান

ব্যাংকারের সাথে কুরবানি করা যাবে কি

প্রশ্ন (৪৮৯৫) : আমাদের প্রতিবেশি একজন ব্যাংকার। তিনি সুদী ব্যাংকে চাকরি করেন। তিনি এবার আমাদের সাথে মিলে কুরবানি করতে চাচ্ছেন। আমরা তাকে শরীক হিসেবে নিলে কোন সমস্যা হবে কি?

অনলাইন থেকে গরু কেনা যাবে কি

প্রশ্ন (৪৮৯৩) : এখন তো অনেক বেশি করোনা। সামনে কুরবানির ঈদ। অনেকে অনলাইনে গরু বেচা-কেনা করছে। আমি জানতে চাচ্ছি, অনলাইন থেকে গরু ক্রয় করা যাবে কি?

সরকারী লোন নেওয়া যাবে কি

প্রশ্ন (৪৮৮৯) : আমি একজন মধ্যবিত্ত। সরকারী চাকরি করি। নিজের টাকা দিয়ে বাড়ি করার সামর্থ্য আমার নেই। যারা সরকারী চাকরি করে তাদের জন্য সরকারী লোন নিয়ে বাড়ি করার অপশন রয়েছে। আমি জানতে চাচ্ছি, উক্ত লোন গ্রহণ করে বাড়ি বানানো যাবে কি?

সমিতির লোন নেওয়া যাবে কি

প্রশ্ন (৪৮৮৭) : আমার কিছু টাকার দরকার। আমি চাচ্ছি, এলাকার এক সমিতি থেকে লোন নিতে। প্রশ্ন হল, সমিতি থেকে লোন নেওয়া যাবে কি?

স্বল্প দূরত্বে মাহরাম ছাড়া বাহিরে যাওয়া যাবে কি

প্রশ্ন (৪৮৮৬) : আমি একজন মহিলা মাদরাসার ছাত্রী। আমার বাসা থেকে মাদরাসার দূরত্ব পাঁচ কিলোমিটার। প্রশ্ন হল, এতটুকু দূরত্ব আমি মাহরাম পুরুষ ছাড়া যেতে পারব কি?

সুন্নতের পর অজু ভেঙ্গে গেলে পুনরায় সুন্নত পড়তে হবে কি

প্রশ্ন (৪৮৮২) : কারো যদি যোহরের আগের চার রাকাত সুন্নত নামাজ আদায়ের পর অজু ভেঙ্গে যায় তাহলে অজু করে পুনরায় কি আবার সেই রাকাত সুন্নত পড়তে হবে? নাকি ফরজ পড়লেই চলবে?

সুদের গুনাহ কি মাফ হবে

প্রশ্ন (৪৮৮১) : আমি আগে সুদী লেনদেনের সাথে জড়িত ছিলাম। বর্তমানে ইসলামের বুঝ আসার কারণে বুঝতে পেরেছি যে, আমার উক্ত লেনদেনগুলো হারাম হয়েছে। জানতে চাচ্ছি, আল্লাহ তাআলা কি আমার উক্ত গুনাহ ক্ষমা করবেন?

সুদ খাওয়া কি মায়ের সাথে যিনা করার নামান্তর

প্রশ্ন (৪৮৮০) : গত সপ্তাহে আমাদের মসজিদের খতিব সাহেব সুদের ভয়াবহতা সম্পর্কে বয়ান করতে গিয়ে বলেন, সুদ খাওয়ার গুনাহ নিজের মায়ের সাথে যিনা করার গুনাহের সমপরিমাণ। জানতে চাচ্ছি, এ ব্যাপারে কুরআন হাদিসে কোনো রেফারেন্স আছে কি?

স্ত্রীর মাধ্যমে হস্তমৈথুন করালে কি রোজার কাফফারাও দিতে হবে

প্রশ্ন (৪৮৭৯) : এ বছর রমজানে রোজা অবস্থায় স্ত্রীকে আদর করতে থাকি। এক পর্যায়ে উভয়ে উত্তেজিত হয়ে পড়ি। আমার স্ত্রী হাত দিয়ে আমাকে মৈথুন করে দেয়। ফলে আমার বীর্যপাত হয়ে যায়। জানতে চাচ্ছি, উক্ত কারণে কি আমার উপর কাফফারাও আবশ্যক হবে?

স্ত্রীর কাছে বিয়েপূর্ব প্রেম সম্পর্কে মিথ্যা বলা যাবে কি

প্রশ্ন (৪৮৭৮) : বিয়ের আগে শয়তানের ধোঁকায় পড়ে আমি প্রেম করেছিলাম। পরবর্তীতে নিজের ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে তওবা করি। বর্তমানে আমি বিবাহিত। আমার প্রশ্ন হল, কখনো যদি আমার স্ত্রী আমাকে বিয়েপূর্ব প্রেম সম্পর্কে জিজ্ঞাসা করে তাহলে মিথ্যা বলা যাবে কি? কারণ, সত্য বললে স্ত্রীর সাথে মনোমালিন্য হতে পারে।

স্ত্রীকে শুনিয়ে এক তালাক দিলে কয় তালাক পতিত হবে

প্রশ্ন (৪৮৭৬) : আমার এক বন্ধু মোবাইলে তার স্ত্রীর সাথে ঝগড়ার এক পর্যায়ে এক তালাক দেয়। পরবর্তীতে মোবাইলে কথা বলা শেষ হলে তার স্ত্রীকে না শুনিয়ে আরো দুই তালাক দেয়। জানতে চাচ্ছি, এ অবস্থায় কয় তালাক পতিত হবে? তালাক স্ত্রীকে শুনিয়ে দেওয়া কি জরুরি?