স্বামীর উপর শোক পালন আবশ্যক কি
প্রশ্ন (৪৮৮৪) : কোনো নারী মারা গেলে তার স্বামীর উপর শোক পালন আবশ্যক হবে কি?
প্রশ্ন
কোনো নারী মারা গেলে তার স্বামীর উপর শোক পালন আবশ্যক হবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
স্বামী মারা গেলে স্ত্রীদের উপর শোক পালন জরুরি। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-
لَا يَحِلُّ لِامْرَأَةٍ تُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ أَنْ تُحِدَّ عَلَى مَيِّتٍ فَوْقَ ثَلَاثٍ إِلَّا عَلَى زَوْجٍ فَإِنَّهَا تُحِدُّ عَلَيْهِ أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًا
‘আল্লাহ ও শেষ দিবসের প্রতি ঈমান রাখে এমন কোন নারীর জন্য কোন মৃত ব্যক্তির ক্ষেত্রে তিন দিনের বেশি শোক পালন করা বৈধ নয়। তবে স্বামীর ক্ষেত্রে চার মাস দিন শোক পালন করবে।’ [সহিহ বুখারি, হাদিস; ১২৮০]
উল্লেখ্য, এই শোক পালন করা মানে ই্দ্দত পালন করা। আর শরিয়তে ইদ্দতের বেশি কিছু বিধি-বিধান রয়েছে। নিজের মনগড়া পন্থায় শোক পালন করা যাবে না।
তবে কোনো নারী মারা গেলে তার স্বামীর জন্য শোক পালন জরুরি বা আবশ্যক নয়।
আল মাউসুআতুল ফিকহিয়্যাহ ২/১০৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/12176/article-details.html
← পূর্ববর্তী
সপ্তাহে কোন দিন সহবাস করা উত্তম
পরবর্তী →