প্রশ্নোত্তর

কাউকে জমি দান করার পর তা রেজিস্ট্রি করার আগেই মালিক মারা গেলে উক্ত জমির হুকুম কী হবে?

প্রশ্ন (১২৭৫৫) : আমার বড় ভাইয়ের শাশুড়ি তার ছেলেদের সাথে ঝগড়া-বিবাদের কারণে আমাদের বাড়িতে চলে আসেন। আমার ভাই তার যাবতীয় ভরণ-পোষণ ও দেখাশুনার দায়িত্ব নেন। এতে তিনি খুশি হয়ে তার যাবতীয় সম্পত্তি ভাইকে মৌখিকভাবে দিয়ে দেন। এবং ভাই চাইলে যে কোনোদিন তা রেজিস্ট্রি করে দেওয়ার কথা বলেন। (নগদ কোনো অর্থ তার কাছে না থাকলেও রাস্তার পাশে তার একটি জমি রয়েছে, যার মূল্য প্রায় ৪০ লক্ষ টাকা) মানুষ কী বলবে এ কারণে ভাই প্রথমে এটাকে তেমন গুরুত্ব দেননি। পরে তার বারবার বলাতে রাজি হয়ে যান। এবং জমি রেজিস্ট্রি করতে যাবেন বলে তাকে আশ্বস্ত করেন। এমতাবস্থায় হঠাৎ তিনি অসুস্থ হয়ে ইন্তেকাল করেন। তার মৃত্যুর পর ছেলেরা জমি দিতে নারাজ। জানার বিষয় হল, স্বেচ্ছায় দানকৃত এ জমি আমার ভাইয়ের প্রাপ্য কি না? তিনি যদি জোরপূর্বক জমি নিতে চান তাহলে এতে শরয়ী সমস্যা হবে কি না?

চলমান ব্যবসা দিয়ে মুদারাবা চুক্তি করা যাবে কি?

প্রশ্ন (১২৭৫৪) : আমার এক বন্ধুর বড় একটি লাইব্রেরী রয়েছে। কিছুদিন আগে সে বিদেশ চলে যায়। যাওয়ার সময় আমাকে লাইব্রেরীর দায়িত্বশীল বানিয়ে যায়। তার সাথে আমার এভাবে চুক্তি হয় যে, লাইব্রেরী দিয়ে মুযারাবার ভিত্তিতে আমি স্বাধীনভাবে ব্যবসা করব। অর্জিত লভ্যাংশের ৪০% আমি ও ৬০% তিনি পাবেন। বিষয়টি শুনে আমার এক পরিচিত আলেম বললেন, চলমান ব্যবসা দিয়ে এভাবে কারবার করা সহিহ নয়। মুহতারামের কাছে আমার জানার বিষয় হল, তার এ কথাটি কি ঠিক? বাস্তবে এমন হলে এখন আমাদের করণীয় কী?

ব্যাংক থেকে পাওয়া সুদের টাকা ডলারে এক্সচেঞ্জ করে উত্তোলন করলে কি তা বৈধ হবে?

প্রশ্ন (১২৭৫৩) : আমি এক ব্যক্তিকে জিজ্ঞাসা করেছি যে , হুযুর আমি ব্যাংকে ৫ লক্ষ টাকা রেখেছি। এখন তা বেড়ে ৫ লক্ষ ৮০ হাজার টাকা হয়েছে। আমি এখন এইসব টাকা কীভাবে উঠাতে পারি? উদ্দেশ্য ছিল বৈধ কোনো পথ বলে দেওয়া। উত্তরে সে আলেম তাকে বললেন, আপনি ব্যাংক থেকে ৪ লক্ষ টাকা উঠাবেন। আর বাকি ১ লক্ষ টাকার পরিবর্তে ১ লক্ষ ৮০ হাজার টাকার যে ডলার হয় তা উঠাবেন তাহলে জায়েয হয়ে যাবে। অতপর তিনি তার কথার পক্ষে দলিল হিসেবে বললেন, টাকা এবং ডলারের মাঝে কমবেশ করা জায়েয। যেমন সোনা-রূপার মাঝে কমবেশ করা জায়েয। এখন আমার প্রশ্ন হল, তার কথা ঠিক কি না? এবং এভাবে টাকার পরিবর্তে ডলার উঠালে বৈধ হবে কি না?

বাসা পরিবর্তন করার সময় লেবারের হাতে কোনো জিনিষ ভেঙে গেলে কি তাদের থেকে ক্ষতিপূরণ নেওয়া যাবে?

প্রশ্ন (১২৭৫২) : শহরে বাসা-বাড়ি পরিবর্তন করার জন্য বিশেষ লেবার পাওয়া যায়। যারা পারিশ্রমিকের বিনিময়ে আসবাপত্র স্থানান্তর করে দেয়। তাদের হাতে কোনো জিনিস ভেঙে গেলে বা ক্ষতিগ্রস্ত হলে তাদের থেকে কি তার ক্ষতিপূরণ নেওয়া যাবে?

দুই তালাকের ইদ্দত শেষ হওয়ার পর স্বামী তাকে তালাক দিলে কি উক্ত তালাক পতিত হবে?

প্রশ্ন (১২৭৫১) : এক ব্যক্তি তার স্ত্রীকে দুই তালাক প্রদান করে। এরপর তার স্ত্রীর সাথে চার মাস বার দিন কোনো যোগাযোগ বা অন্য কোনো সম্পর্ক রাখেনি। ইতিমধ্যে তার স্ত্রীর ইদ্দত অতিবাহিত হয়ে যায়। এরপর তাকে মৌখিক ও লিখিতভাবে কাজী ও উকিলের মাধ্যমে তিন তালাক প্রদান করে। এখন প্রশ্ন হল- ১. ইদ্দত অতিবাহিত হয়ে যাওয়ার পর যে তিন তালাক প্রদান করা হয়েছে তা কার্যকর হয়েছে কি? ২. যদি তিন তালাক কার্যকর না হয় তাহলে তারা কীভাবে আবার বৈবাহিক সম্পর্কে ফিরে আসতে পারবে?

রোগীর দেখাশোনা করার কারণে জুমার নামায পড়তে না পারলে কি গুনাহ হবে?

প্রশ্ন (১২৭৫০) : আমার চাচা অসুস্থ হওয়ার কারণে হাসপাতালে তার সাথে সারাক্ষণ থাকতে হচ্ছিল। তাই একদিন জুমার নামাযের সময় হয়ে যাওয়ার পরও জুমাতে শরীক হতে পারিনি। যোহর আদায় করতে হয়েছে। কারণ, তখন রোগীর কাছে রেখে যাওয়ার জন্য কাউকে পাইনি। এখন মুহতারামের কাছে জানার বিষয় হল, ঐদিন জুমার নামাযে শরীক না হওয়াটা কি অন্যায় হয়েছে?

নামাযরত অবস্থায় দাঁতের মধ্যে লেগে থাকা খাবার গলার ভিতরে চলে গেলে কি নামায ভেঙে যাবে?

প্রশ্ন (১২৭৪৯) : আমি আসরের নামায পড়ছিলেন। নামাযের মধ্যে দাঁতের পাশে লেগে থাকা একটু গোস্ত গলার ভিতরে চলে যায়। এখন জানার বিষয় হল এর দ্বারা কি আমার নামায নষ্ট হয়ে গেছে?

আসরের নামাযের পরে কাযা নামায পড়া যাবে কি?

প্রশ্ন (১২৭৪৮) : একদিন আমি আসরের পরে মসজিদে কাযা নামায পড়ছিলাম। আমার এক প্রতিবেশী বললেন, আছরের পরে নামায পড়া মাকরূহ। তাই আসরের পরে কাযা নামায পড়া যাবে না। হুযুরের কাছে আমার জানার বিষয় হল, আসলেই কি আসরের পরে কাযা নামায পড়া নিষেধ? জানিয়ে বাধিত করবেন।

ঋতুস্রাব চলাকালীন মহিলারা শিখানোর উদ্দেশ্যে কুরআন তিলাওয়াত করতে পারবে কি?

প্রশ্ন (১২৭৪৭) : ঋতুস্রাব চলাকালীন মহিলারা শেখানোর উদ্দেশ্যে কুরআন শরীফের এক আয়াত পরিমাণ তিলাওয়াত করতে পারবে কি? আমি একজন থেকে শুনেছি, শেখানোর উদ্দেশ্যে এক আয়াত এক আয়াত করে তিলাওয়াত করা জায়েয হবে। কিন্তু একজন আলেম বললেন, শেখানোর উদ্দেশ্যেও এক আয়াত পরিমাণ তিলাওয়াত করা জায়েয হবে না। হযরতের কাছে জানতে চাচ্ছি, উক্ত আলেমের কথা কি ঠিক আছে? দলীলসহ বিস্তারিত জানালে উপকৃত হব।

ফল কামড়ে খাওয়ার সময় তাতে হালকা রক্ত দেখা গেলে কি অযু ভেঙে যাবে?

প্রশ্ন (১২৭৪৬) : আমার দাদার দাঁত কিছুটা দুর্বল। পেয়ারা, আপেল ইত্যাদি শক্ত কিছু কামড়ে খাওয়ার সময় তাতে রক্তের হালকা ছাপ পড়ে। হুজুরের কাছে আমার জানার বিষয় হল, এমন অবস্থায় কি নতুন করে অযু করতে হবে? নাকি পূর্বের অযু দ্বারাই তিলাওয়াত, নামায ইত্যাদি আদায় করতে পারবেন?

পানির ব্যাঙ মসজিদের জায়নামাযে পেশাব করে দিলে কি জায়নামায নাপাক হয়ে যাবে?

প্রশ্ন (১২৭৪৫) : আমাদের মসজিদ নদীর খুব নিকটে। আমরা মূলত চরে বসবাস করি। মসজিদে প্রায়ই পানির ব্যাঙ ঢুকে জায়নামাযে পেশাব করে দেয়। জানতে চাই, একারণে কি জায়নামায নাপাক হয়ে যাবে?

সালাম ফিরানোর সময় সাহু সিজদা দেওয়ার কথা মনে পড়লে করণীয় কী?

প্রশ্ন (১২৭৪৪) : আমি যোহরের নামাযে প্রথম বৈঠকে ভুলে দরূদ শরীফ পড়ে ফেলি। কিন্তু সিজদায়ে সাহু করতে ভুলে যাই। দ্বিতীয় সালামের পরই সিজদায়ে সাহুর কথা মনে পড়ে। এরপর আমি নামায পুনরায় পড়ে নেই। এখন জানার বিষয় হচ্ছে, দ্বিতীয় সালামের পরপরই বা এক সালামের পর যদি সিজদায়ে সাহুর কথা স্মরণ হয় তাহলে এক্ষেত্রে শরীয়তের বিধান কী?

নামাযে নারীদের চুল বের হয়ে গেলে কি নামাযে ভেঙে যাবে?

প্রশ্ন (১২৭৪৩) : আমার বোন যোহরের নামায পড়ার সময় কয়েকটি চুল ওড়নার পাশ দিয়ে বের হয়ে ছিল। আমার আম্মু দেখে বোনকে বললেন, তোমার নামায হয়নি। এখন প্রশ্ন হচ্ছে, আমার আম্মুর কথা কি ঠিক? বোনের নামায কি হয়নি?

ফরয নামাযের তৃতীয়-চতুর্থ রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলিয়ে ফেললে কি সিজদায়ে সাহু আবশ্যক হবে?

প্রশ্ন (১২৭৪২) : কিছুদিন আগে এক বয়ানের মজলিসে এক ভাই নামাযের মাসায়েলের আলোচনা করতে গিয়ে বললেন- ‘ভুলবশত ফরয নামাযের তৃতীয়-চতুর্থ রাকাতে সূরা ফাতিহার সঙ্গে সূরা মিলিয়ে ফেললে সিজদায়ে সাহু করা আবশ্যক হয় না।’ জানার বিষয় হল, তার এই কথা কি ঠিক?

শহরের স্থায়ী বাসিন্দা গ্রামে গিয়ে কি কসর করবে নাকি পূর্ণ নামায পড়বে?

প্রশ্ন (১২৭৪১) : আমার গ্রামের বাড়ি খুলনা। ঢাকাতে আমার বাবা বাড়ি করেছেন। তাই আমরা ঢাকাতেই থাকি। গ্রামে আমার বাবার ঘর-বাড়ি কিছুই নেই। বছরে এক-দুইবার আমার বাবা সেখানে চাচাদের বাড়িতে বেড়াতে যান। এখন প্রশ্ন হচ্ছে, আমার বাবা সেখানে গিয়ে কি নামায কসর করবেন, না পূর্ণ নামায পড়বেন?

সিকিউরিটি এডভান্স হিসেবে যে টাকা দেওয়া হয় সেই টাকার যাকাত দিতে হবে কি?

প্রশ্ন (১২৭৪০) : আমি একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছি। সিকিউরিটি এডভান্স হিসেবে এক লক্ষ টাকা দিতে হয়েছে। এ এক লক্ষ টাকা বাসা ছেড়ে দেওয়ার সময় শেষ তিন মাসের ভাড়া হিসেবে কর্তন করা হবে। এখন আমি জানতে চাচ্ছি, সিকিউরিটি এডভান্স হিসেবে দেওয়া এই এক লক্ষ টাকার যাকাত আমাকে দিতে হবে কি?

মসজিদে ক্রয়-বিক্রয় করা জায়েয আছে কি?

প্রশ্ন (১২৭৩৯) : আমাদের এলাকায় জামে মসজিদে আমি বেশ কিছুদিন যাবৎ একটা বিষয় দেখে আসছি। সেটা হলো, শুক্রবার জুমার নামাযের সময় ইমাম সাহেব বয়ান করেন। বয়ানের পর চার রাকাত কাবলাল জুমা পড়তে বলেন। তারপর ইমাম সাহেব মিম্বারে বসা অবস্থায় সানি আযানের পূর্বমুহূর্তে মসজিদে দান বাবদ আসা মুরগী, ডিম, নারিকেল ইত্যাদি নিলামে তোলা হয়। এ ধরনের কাজ মসজিদের ভিতরে করা যাবে কি? জানালে উপকৃত হব।

অন্যের পশু-পাখি যদি কারো বাড়িতে চলে তাহলে কী করবে?

প্রশ্ন (১২৭৩৮) : আমি কয়েকটি কবুতর পুষি। মাঝেমধ্যে অচেনা কবুতর এসে আমার কবুতরের সাথে জোড়া বাঁধে এবং ডিম দেয়। সে ডিম থেকে বাচ্চা হয়। এখন ঐ অচেনা কবুতর এবং ডিম ও বাচ্চার হুকুম কী হবে?

চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে বিজ্ঞাপনের খুঁটি ভেঙে গেলে কি তা নতুন করে নির্মাণ করে দেওয়া আবশ্যক?

প্রশ্ন (১২৭৩৭) : আমি আমার বাড়ির ছাদে সাইনবোর্ড লাগানোর জন্য একটি খুঁটি তৈরি করি। কিছুদিন পূর্বে একটি কোম্পানির সাথে তাতে সাইনবোর্ড লাগানোর জন্য দুই বছরের ভাড়া চুক্তি হয়। এরপর প্রায় দেড় বছর কেটে গেছে। এর মাঝে এ মাসের শুরুতে প্রচন্ড বাতাসে সেটি ভেঙে যায়। এখন কোম্পানি আমাকে বলছে এটি নতুন করে তৈরি করে দিতে। কিন্তু আমি চাচ্ছি, তাদেরকে বাকি কয়েক মাসের টাকা ফেরত দিয়ে খুঁটিটি এখন আর তৈরি না করতে। এখন আমার কী করণীয়? আমি কি এখন খুঁটিটি তৈরি করে দিতে বাধ্য?

নামাযের পরে মসজিদে শোয়া যাবে কি?

প্রশ্ন (১২৭৩৬) : গরমের মৌসুমে যোহরের নামায পড়ে মসজিদে অনেককেই শুয়ে থাকতে দেখা যায়। কারণ এ সময়ে সাধারণত মানুষ কাজকর্ম থেকে এসে নামায পড়ে। তাই শারীরিকভাবে খুব ক্লান্ত থাকে। তাদেরকে নিষেধও করা যায় না। এখন মুহতারামের কাছে জানতে চাই, এভাবে মসজিদে শুয়ে পড়ার অবকাশ আছে কি?