শহরের স্থায়ী বাসিন্দা গ্রামে গিয়ে কি কসর করবে নাকি পূর্ণ নামায পড়বে?
প্রশ্ন (১২৭৪১) : আমার গ্রামের বাড়ি খুলনা। ঢাকাতে আমার বাবা বাড়ি করেছেন। তাই আমরা ঢাকাতেই থাকি। গ্রামে আমার বাবার ঘর-বাড়ি কিছুই নেই। বছরে এক-দুইবার আমার বাবা সেখানে চাচাদের বাড়িতে বেড়াতে যান। এখন প্রশ্ন হচ্ছে, আমার বাবা সেখানে গিয়ে কি নামায কসর করবেন, না পূর্ণ নামায পড়বেন?
প্রশ্ন
আমার গ্রামের বাড়ি খুলনা। ঢাকাতে আমার বাবা বাড়ি করেছেন। তাই আমরা ঢাকাতেই থাকি। গ্রামে আমার বাবার ঘর-বাড়ি কিছুই নেই। বছরে এক-দুইবার আমার বাবা সেখানে চাচাদের বাড়িতে বেড়াতে যান। এখন প্রশ্ন হচ্ছে, আমার বাবা সেখানে গিয়ে কি নামায কসর করবেন, না পূর্ণ নামায পড়বেন?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
প্রশ্নোক্ত বর্ণনা অনুযায়ী আপনার বাবা যেহেতু নিজ পিত্রালয় একেবারে ছেড়ে এসেছেন এবং সেখানে তার বসবাসের নিজস্ব কোনো ব্যবস্থা নেই, আর এখন ঢাকাতেই স্থায়ীভাবে বসবাস করছেন তাই আপনারা যশোরে আপনাদের চাচাদের বাড়িতে মুসাফির গণ্য হবেন এবং নামায কসর করবেন। তবে পনেরো দিন বা এর চেয়ে বেশি দিন থাকার নিয়ত থাকলে পূর্ণ নামায পড়বেন।
-ফাতাওয়া হিন্দিয়া ১/১৪২; তাবয়ীনুল হাকায়েক ১/৫১৭; আলবাহরুর রায়েক ২/১৩৬; ফাতাওয়া তাতারখানিয়া ২/৪৯৫; রদ্দুল মুহতার ২/১৩১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=29191&preview=true
← পূর্ববর্তী
সিকিউরিটি এডভান্স হিসেবে যে টাকা দেওয়া হয় সেই টাকার যাকাত দিতে হবে কি?
পরবর্তী →