Feature

অন্যের পশু-পাখি যদি কারো বাড়িতে চলে তাহলে কী করবে?

প্রশ্ন (১২৭৩৮) : আমি কয়েকটি কবুতর পুষি। মাঝেমধ্যে অচেনা কবুতর এসে আমার কবুতরের সাথে জোড়া বাঁধে এবং ডিম দেয়। সে ডিম থেকে বাচ্চা হয়। এখন ঐ অচেনা কবুতর এবং ডিম ও বাচ্চার হুকুম কী হবে?

প্রশ্ন

আমি কয়েকটি কবুতর পুষি। মাঝেমধ্যে অচেনা কবুতর এসে আমার কবুতরের সাথে জোড়া বাঁধে এবং ডিম দেয়। সে ডিম থেকে বাচ্চা হয়। এখন ঐ অচেনা কবুতর এবং ডিম ও বাচ্চার হুকুম কী হবে?

উত্তর

بسم الله الرحمن الرحيم

حامدا و مصليا و مسلما

অন্য কারো কবুতর চলে আসলে কবুতরটিকে তার মালিকের নিকট ফিরিয়ে দেওয়ার যথাসম্ভব চেষ্টা করতে হবে। আর যদি মালিকের সন্ধান পাওয়া না যায় এবং কবুতরটি আপনার খাঁচায় ডিম পাড়ে ও তা থেকে বাচ্চা হয় সেক্ষেত্রে এই ডিম ও বাচ্চার মালিক কবুতরের উক্ত মালিকই হবে। তাই মালিকের সন্ধান পাওয়া গেলে ডিম ও বাচ্চাসহ কবুতরটি তাকে দিয়ে দিতে হবে। আর সন্ধান পাওয়া না গেলে সদকা করে দিবেন। অবশ্য এক্ষেত্রে আপনি যদি গরীব হন তাহলে আপনি নিজেও তা ভোগ করতে পারবেন।

-ফাতাওয়া হিন্দিয়া ৫/৪২০; ফাতাওয়া তাতারখানিয়া ১৮/৪৫৯; আলবাহরুর রায়েক ৫/১৫৮; আদ্দুররুল মুখতার ৪/২৮৪

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=29187&preview=true