প্রশ্নোত্তর

৪০ জন আমিন বললে কি দোয়া কবুল হয়

প্রশ্ন (৯৬৯৪) : আমাদের এলাকায় প্রচলিত যে, কোনো দোয়ার মজলিসে যদি ৪০ জন ব্যক্তি শামিল হয় এবং দোয়ায় আমিন বলে তাহলে উক্ত দোয়া কবুল হয়। জানতে চাচ্ছি, কুরআন হাদিসে এ ব্যাপারে কোনো দলিল বিদ্যমান আছে কি?

তিনবার সিজার করালে বাচ্চা নেওয়া থেকে বিরত থাকা যাবে কি

প্রশ্ন (৯৬৯৩) : আমার স্ত্রীর তিনবার সিজার হয়েছে। অনেকে বলে থাকে তিনবার সিজার করানোর পর আর বাচ্চা নেওয়া যায় না। নিলে মায়ের প্রাণনাশের আশংকা থাকে। জানতে চাচ্ছি, উক্ত কারণে কি বাচ্চা নেওয়া থেকে বিরত থাকা যাবে?

৬০ বছর রোযা ও রাতে ইবাদতের সওয়াব হয় কি

প্রশ্ন (৯৬৮৮) : একটি পত্রিকায় আশুরায় রোযা ফজিলত বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে যে, হাদিসে এসেছে, যে ব্যক্তি আশুরার রোযা রাখবে সে ৬০ বছর দিনের বেলা রোযা রাখা ও রাতের বেলা ইবাদত করার সওয়াব লাভ করবে। জানতে চাচ্ছি, উক্ত হাদিসটি কি সহিহ?

মান্নতের টাকা একজনকে দিলে হবে কি

প্রশ্ন (৯৬৮৪) : আমি মান্নত করেছিলাম যে, পরীক্ষায় পাশ করলে গরিবদেরকে ১ হাজার টাকা দিব। জানতে চাচ্ছি, উক্ত টাকা আমি একজন গরিবকে দিতে পারব কি?

মসজিদে এসি দেওয়ার মান্নত করলে তা আদায় করতে হবে কি

প্রশ্ন (৯৬৮১) : এক ব্যক্তি মান্নত করেছে যে, তার ইনকামের প্রথম টাকা দিয়ে সে মসজিদে একটি এসি কিনে দিবে। জানার বিষয় হল, উক্ত মান্নত পূরণ করতে হবে কি?

তোর ফল খাওয়া হারাম বললে কসম হবে কি

প্রশ্ন (৯৬৭৮) : কিছুদিন আগে আমার ছোট ভাইয়ের সাথে আমার ঝগড়া হয়। এরপর সে আমার জন্য ফল কিনে নিয়ে আসে। আমি তাকে বলি, এগুলো নিয়ে যা। তোর ফল খাওয়া আমার জন্য হারাম। পরবর্তীতে সে মাফ চাইলে আমি ফলগুলো রেখে দেই এবং তা খাই। জানতে চাচ্ছি, উক্ত কথার দ্বারা কি কসম হয়েছিল?