মান্নতের ইতিকাফ আদায় করার পদ্ধতি কী
প্রশ্ন (৯৬৮৩) : আমি ইতিকাফের মান্নত করেছি। জানতে চাচ্ছি, মান্নতের ইতিকাফ আদায় করার পদ্ধতি কী?
প্রশ্ন
আমি ইতিকাফের মান্নত করেছি। জানতে চাচ্ছি, মান্নতের ইতিকাফ আদায় করার পদ্ধতি কী?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
মান্নতের ইতিকাফ পুরা করার জন্য রোযা রাখতে হবে। হাদিস শরিফে এসেছে,
‘ইবনে উমর (রা.) বলেন, উমর (রা.) জিয়িররানা-দিবসে রাসূলুল্লাহ (সা.)-কে বললেন, আমি ইতঃপূর্বে একদিনের ইতিকাফের মানত করেছিলাম। এখন তা পুরা করতে চাই। তখন রাসূলুল্লাহ (সা.) তাকে রোজাসহ ইতেকাফ আদায়ের নির্দেশ দিলেন।’ [সুনানে কুবরা, বায়হাকী ৪/৭৭৩; মুসতাদরাকে হাকেম ২/৮১]
এক্ষেত্রে ইতিকাফের নিয়তে একদিন সূর্যাস্তের আগে মসজিদে প্রবেশ করবেন পরের দিন রোযা রাখবেন। ইফতার পর্যন্ত মসজিদে অবস্থান করবেন। তাহলে আপনার ইতিকাফ পূর্ণ হয়ে যাবে।
আলমুহীতুল বুরহানী ৩/৩৮৩; আলবাহরুর রায়েক ২/৩০০
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/22190/article-details.html
← পূর্ববর্তী
মসজিদে কোনো কিছু দেওয়ার মান্নত করলে পূরণ করতে হবে কি
পরবর্তী →