মসজিদে এসি দেওয়ার মান্নত করলে তা আদায় করতে হবে কি
প্রশ্ন (৯৬৮১) : এক ব্যক্তি মান্নত করেছে যে, তার ইনকামের প্রথম টাকা দিয়ে সে মসজিদে একটি এসি কিনে দিবে। জানার বিষয় হল, উক্ত মান্নত পূরণ করতে হবে কি?
প্রশ্ন
এক ব্যক্তি মান্নত করেছে যে, তার ইনকামের প্রথম টাকা দিয়ে সে মসজিদে একটি এসি কিনে দিবে। জানার বিষয় হল, উক্ত মান্নত পূরণ করতে হবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
মান্নত করলে তা পূরণ করা আবশ্যক। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেছেন,
مَنْ نَذَرَ أَنْ يُطِيعَ اللهَ فَلْيُطِعْهُ
‘যে ব্যক্তি এরূপ মানত করে যে, সে আল্লাহর আনুগত্য করবে, সে যেন তাঁর আনুগত্য করে।’ [সহিহ বুখারি, হাদিস: ৬৬৯৬]
তবে মসজিদে কোনো কিছু দেওয়ার মান্নত করলে তা শুদ্ধ হয় না। বরং তা ওয়াদা হিসেবে গণ্য হবে। আর ওয়াদা পূরণ করা উত্তম কাজ। সেক্ষেত্রে মসজিদে কিছু দান করে দিতে হবে।
কাজেই উক্ত ব্যক্তি যা কিছু পারে মসজিদে দান করে দিবে।
বাদায়েউস সানায়ে ৪/২৪১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/22186/article-details.html
← পূর্ববর্তী
বাধ্য হয়ে পা ধরে সালাম করলে কী করবে
পরবর্তী →