রজব মাসে গোসল করলে কি গুনাহ মাফ হয়
প্রশ্ন (৯১৯৩) : একটি বইয়ে পেলাম, কেউ যদি রজক মাসের শুরু তারিখ, পনের তারিখ ও শেষ তারিখ ইবাদতের নিয়তে গোসল করবে তার সকল গুনাহ মাফ হয়ে যাবে। জানতে চাচ্ছি, এমন কোনো হাদিস আছে কি?
প্রশ্ন
একটি বইয়ে পেলাম, কেউ যদি রজক মাসের শুরু তারিখ, পনের তারিখ ও শেষ তারিখ ইবাদতের নিয়তে গোসল করবে তার সকল গুনাহ মাফ হয়ে যাবে। জানতে চাচ্ছি, এমন কোনো হাদিস আছে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
রজব মাসের শুরু, মধ্যভাগ ও শেষে ইবাদতের নিয়তে গোসল করলে গুনাহ মাফ হয়- মর্মে কোনো রেওয়ায়েতে আমরা হাদিসের কিতাবে খুঁজে পাইনি। এমনকি কোনো যয়ীফ রেওয়ায়েতও নেই।
তবে শীয়াদের কিছু কিতাবে উক্ত বর্ণনা পাওয়া গেলেও সেগুলো ভিত্তিহীন। সহিহ সূত্রে তা বর্ণিত হয়নি।
কাজেই এ জাতীয় বক্তব্যকে হাদিস বলে প্রচার করার কোনো সুযোগ নেই।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/21202/article-details.html
← পূর্ববর্তী
মেয়ে পক্ষের দাওয়াতে অংশগ্রহণ করা যাবে কি
পরবর্তী →