মেয়ে পক্ষের দাওয়াতে অংশগ্রহণ করা যাবে কি
প্রশ্ন (৯১৯২) : মেয়ে পক্ষ বিয়ের দিন যে দাওয়াতের আয়োজন করে তাতে অংশগ্রহণ করা যাবে কি?
প্রশ্ন
মেয়ে পক্ষ বিয়ের দিন যে দাওয়াতের আয়োজন করে তাতে অংশগ্রহণ করা যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
দাওয়াত কবুল করা সুন্নত। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-
حَقُّ الْمُسْلِمِ عَلَى الْمُسْلِمِ خَمْسٌ رَدُّ السَّلاَمِ، وَعِيَادَةُ الْمَرِيضِ، وَاتِّبَاعُ الْجَنَائِزِ، وَإِجَابَةُ الدَّعْوَةِ، وَتَشْمِيتُ الْعَاطِسِ
‘পাঁচটি বিষয় মুসলিমের জন্য তার ভাইয়ের ব্যাপারে ওয়াজিব: ১. সালামের জবাব দেওয়া, ২. হাঁচিদাতাকে (তার আলহামদু লিল্লাহ বলার জবাবে) রহমতের দোয়া করা, ৩. দাওয়াত কবুল করা, ৪. অসুস্থকে দেখতে যাওয়া এবং ৫. জানাযার সাথে গমন করা।’ [সহিহ মুসলিম, হাদিস: ৫৪৬৫]
তবে বর্তমানে মেয়ে পক্ষের উপর দাওয়াতের আয়োজন করার জন্য যে চাপ প্রয়োগ করা হয়, শরিয়তের দৃষ্টিতে তা সম্পূর্ণরূপে হারাম ও নাজায়েয।
কিন্তু যদি মেয়ে পক্ষ সন্তুষ্টচিত্তে দাওয়াতের আয়োজন করে তাহলে উক্ত দাওয়াতে অংশগ্রহণ করতে কোনো সমস্যা নেই।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/21200/article-details.html