বীর্যপাত ছাড়া সহবাস করলে রোযা ভাঙ্গবে কি
প্রশ্ন (৮৮৮৮) : রোযা অবস্থায় স্বামী স্ত্রী যদি বীর্যপাত ছাড়া সহবাস করে তাহলে রোযা ভাঙ্গবে কি?
প্রশ্ন
রোযা অবস্থায় স্বামী স্ত্রী যদি বীর্যপাত ছাড়া সহবাস করে তাহলে রোযা ভাঙ্গবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
রোযা অবস্থায় সহবাস করলে রোযা ভেঙ্গে যাবে। বীর্যপাত হওয়া শর্ত নয়। হাদিস শরিফে এসেছে-
‘এক ব্যক্তি রাসূল (সা.) এর নিকট এসে বলল, আমি রোযা অবস্থায় স্ত্রী সহবাস করেছি। রাসূলুল্লাহ (সা.) তাকে কাফফারা আদায়ের নির্দেশ দিয়েছেন।’ [সহিহ বুখারি, হাদিস: ৬৭০৯]
কাজেই উক্ত অবস্থায় কাযা ও কাফফারা উভয়ই আবশ্যক হয়ে যাবে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/20588/article-details.html
← পূর্ববর্তী
বারবার কুলি করলে কি রোযা ভেঙ্গে যায়
পরবর্তী →