বারবার কুলি করলে কি রোযা ভেঙ্গে যায়
প্রশ্ন (৮৮৮৭) : কেউ যদি তীব্র পিপাসা নিবারণের জন্য রোযা রেখে বারবার কুলি করে তাহলে কি রোযা ভেঙ্গে যাবে?
প্রশ্ন
কেউ যদি তীব্র পিপাসা নিবারণের জন্য রোযা রেখে বারবার কুলি করে তাহলে কি রোযা ভেঙ্গে যাবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
শুধু কুলি করার দ্বারা রোযার কোনো ক্ষতি হয় না। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) এক সাহাবিকে লক্ষ্য করে বলেন-
أَرَأَيْتَ لَوْ تَمَضْمَضْتَ بِمَاءٍ وَأَنْتَ صَائِمٌ قُلْتُ لَا بَأْسَ بِذَلِكَ
‘আচ্ছা, যদি তুমি রোযা অবস্থায় কুলি কর তাহলে কি রোযার কোন সমস্যা হবে? তিনি উত্তর দেন: না, তাতে তো কোন সমস্যা নেই।’ [মুসনাদে আহমাদ, হাদিস: ১৩৮]
তবে লক্ষ্য রাখতে হবে, পানি যেন গলায় চলে না যায়।
উল্লেখ্য, রোযা রেখে কেউ যদি তীব্র পিপাসায় কষ্ট করে তাহলে উক্ত কারণে সে বেশি সওয়াবের অধিকারী হবে। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তাই উত্তম হল বারবার কুলি না করা।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/20586/article-details.html
← পূর্ববর্তী
বাচ্চার কষ্ট হলে তারাবির নামাজ কম পড়া যাবে কি
পরবর্তী →