Feature

দুধ সম্পর্কের ফুফুকে বিবাহ করা যাবে কি

প্রশ্ন (৮০৭৯) : দুধ সম্পর্কের ফুফুকে বিবাহ করা যাবে কি?

প্রশ্ন

দুধ সম্পর্কের ফুফুকে বিবাহ করা যাবে কি?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

না, দুধ সম্পর্কের ফুফুকে বিবাহ করা যাবে না। কারণ তিনিও আপন ফুফুর মত মাহরামের অন্তর্ভুক্ত। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-

يحرم من الرضاعة ما يحرم من الولادة

‘রক্তের সম্পর্কের কারণে যাদের সাথে বিবাহ হারাম, দুধের সম্পর্কের কারণেও তাদের সাথে বিবাহ হারাম।’ [সহিহ মুসলিম, হাদিস: ১৪৪৪]

ফাতাওয়া তাতারখানিয়া ৪/৩৬৩; আলবাহরুর রায়েক ৩/২২৬

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=18816&preview=true