Feature

সর্বনিম্ন মোহর কত

প্রশ্ন (৭৯৩৯) : বিবাহের সময় সর্বনিম্ন কত টাকা মোহর হতে পারে?

প্রশ্ন

বিবাহের সময় সর্বনিম্ন কত টাকা মোহর হতে পারে?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

বিবাহের সময় সর্বনিম্ন দশ দিরহাম মোহর নির্ধারণ করতে হবে। হাদিস শরিফে এসেছে, আলী (রা.) বলেন-

لاَ مَهْرَ أَقُلَّ مِنْ عَشْرَةِ دَرَاهِمَ

‘দশ দিরহামের নিচে কোন মোহর নেই।’ [সুনানে কুবরা, বাইহাকি, হাদিস: ১৪৭৭৭]

তাই বিবাহের সময় কমপক্ষে এ পরিমাণ মোহর নির্ধারণ করতে হবে।

শরহু মুখতাসারিত তাহাবী ৪/৩৯৮

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=18600&preview=true