Feature

অঙ্গ প্রকাশ পাওয়ার আগে ডিএনসি করার দ্বারা কি ইদ্দত পূর্ণ হবে

প্রশ্ন (৭৮৪৬) : জনৈকা মহিলার স্বামী মারা যাওয়ার দশ দিনের মাথায় ডিএনসি করতে হয়েছে। বাচ্চার তখনো কোন অঙ্গ প্রকাশ পায়নি। এ মহিলার কি ইদ্দত শেষ হয়েছে?

প্রশ্ন

জনৈকা মহিলার স্বামী মারা যাওয়ার দশ দিনের মাথায় ডিএনসি করতে হয়েছে। বাচ্চার তখনো কোন অঙ্গ প্রকাশ পায়নি। এ মহিলার কি ইদ্দত শেষ হয়েছে?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

যেহেতু বাচ্চার অঙ্গ-প্রত্যঙ্গ প্রকাশ হওয়ার পূর্বেই ডিএনসি করা হয়েছে তাই এর দ্বারা ইদ্দত পালন হয়নি। তাকে চার মাস দশ দিন ইদ্দত পালন করতে হবে। কুরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন-

وَالَّذِينَ يُتَوَفَّوْنَ مِنْكُمْ وَيَذَرُونَ أَزْوَاجًا يَتَرَبَّصْنَ بِأَنْفُسِهِنَّ أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًا

আর তোমাদের মধ্যে যারা স্ত্রী রেখে মারা যায়, তারা (স্ত্রীগণ) নিজেরা চার মাস দশ দিন অপেক্ষায় থাকবে। [সুরা বাকারা, আয়াত: ২৩৪]

ফাতাওয়া হিন্দিয়া ১/৫৮২; বাদায়েউস সানায়ে ৩/৩১১

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=18410&preview=true