Feature

দুধ পিতার আপন ভাইয়ের সাথে কি পর্দা করতে হবে

প্রশ্ন (৭৪৬৮) : দুধ পিতার আপন ভাইয়ের সাথে কি পর্দা করতে হবে?

প্রশ্ন

দুধ পিতার আপন ভাইয়ের সাথে কি পর্দা করতে হবে?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

জন্মসূত্রের ভিত্তিতে যাদেরকে বিয়ে করা হারাম এবং দেখা দেওয়া বৈধ, দুধসম্পর্কের কারণেও তাদেরকে বিয়ে করা হারাম এবং দেখা দেওয়া বৈধ।

হাদিস শরিফে এসেছে,

عن عائشة، قالت: قال لي رسول الله صلى الله عليه وسلم: يحرم من الرضاعة ما يحرم من الولادة

‘আয়েশা (রা.) থেকে বর্ণিত, রাসূল (সা.) বলেন, জন্ম সূত্রের কারণে যাদের সাথে বিবাহ হারাম, দুধের সম্পর্কের কারণেও তাদের সাথে বিবাহ হারাম।’ [সহিহ মুসলিম, হাদিস: ১৪৪৪]

আপনারফুফাআপনারদুধপিতা।সেহিসেবেতারভাইআপনারদুধসম্পর্কেরচাচা। আর দুধ চাচা মাহরামের অন্তর্ভুক্ত। সুতরাং আপনার জন্য তার সাথে পর্দা করা জরুরি নয়।

আলবাহরুর রায়েক ৩/২২৬; বাদায়েউস সানায়ে ৩/৩৯৭; ফাতাওয়া হিন্দিয়া ১/৩৪৩

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র:https://www.drkhalilurrahman.com/17525/article-details.html