এক মেয়েকে দেখিয়ে আরেক মেয়েকে বিবাহ দেওয়া কি সহিহ
প্রশ্ন (৭০৫২) : এক ব্যক্তির দুই মেয়ে। এক মেয়ে সুন্দরী কিন্তু আরেক মেয়ে শ্যামলা। শ্যামলা মেয়েটির বিবাহ হচ্ছে না। তাই সেই চাচ্ছে, পাত্রপক্ষকে সুন্দরী মেয়েটিকে দেখাবে এবং বিয়ে দেওয়ার সময় শ্যামলা মেয়েটিরই বিবাহ দিবে। এটা করা কি তার জন্য জায়েয হবে?
প্রশ্ন
এক ব্যক্তির দুই মেয়ে। এক মেয়ে সুন্দরী কিন্তু আরেক মেয়ে শ্যামলা। শ্যামলা মেয়েটির বিবাহ হচ্ছে না। তাই সেই চাচ্ছে, পাত্রপক্ষকে সুন্দরী মেয়েটিকে দেখাবে এবং বিয়ে দেওয়ার সময় শ্যামলা মেয়েটিরই বিবাহ দিবে। এটা করা কি তার জন্য জায়েয হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
প্রশ্নোক্ত পদ্ধতিটি মারাত্মক ধোঁকা ও প্রতারণা। এটা কিছুতেই জায়েয নেই। হাদিস শরিফে ইরশাদ হয়েছে, রাসূল (সা.) বলেন-
مَنْ غَشَّنَا فَلَيْسَ مِنَّا
যে আমাদেরক ধোঁকা দিবে সে আমাদের অন্তর্ভুক্ত নয়। [মুসতাদরাকে হাকেম, হাদিস: ২১৫৪]
তাছাড়া এ ধরনের বিবাহ পরবর্তীতে টিকে থাকে না। এতে মেয়ে আরও ভোগান্তিতে পড়ে। তাই ধোঁকার আশ্রয় না নিয়ে আল্লাহমুখী হোন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা একটা ব্যবস্থা করে দিবেন।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/16666/article-details.html
← পূর্ববর্তী
এক নামাজ পড়ার সময় অন্য নামাজের কথা মুখে চলে আসলে কি নামাজ হবে
পরবর্তী →