Feature

ওরস পালন করার বিধান কী

প্রশ্ন (৬৯৯) : মসজিদ সংলগ্ন একটি মাজারে প্রতি বছর ওরস পালিত হয়। মসজিদের সভাপতি নিজেই উক্ত অনুষ্ঠানে ফিরনি ও তবারক নেওয়ার জন্য মুসল্লি ও সর্বস্তরের মহিলাদেরকে দাওয়াত দেন। যার ফলে বিরাট সমাগমের মাধ্যমে ওরস উদযাপিত হয়। প্রশ্ন হলো, এটা জায়েয আছে কি?

প্রশ্ন

মসজিদ সংলগ্ন একটি মাজারে প্রতি বছর ওরস পালিত হয়। মসজিদের সভাপতি নিজেই উক্ত অনুষ্ঠানে ফিরনি ও তবারক নেওয়ার জন্য মুসল্লি ও সর্বস্তরের মহিলাদেরকে দাওয়াত দেন। যার ফলে বিরাট সমাগমের মাধ্যমে ওরস উদযাপিত হয়। প্রশ্ন হলো, এটা জায়েয আছে কি?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

প্রচলিত মাজারভিত্তিক ওরসের অনুষ্ঠান বিজাতীয় সংস্কৃতির ফসল। এতে রয়েছে বহু রকম অনৈসলামিক ও শরিয়ত পরিপন্থী কর্মকাণ্ড। মহিলা-পুরুষের লাগামহীন সমাগম এ ধরনের অনুষ্ঠানে হয়ে থাকে, যা কবরের পবিত্রতা পরিপন্থী। কুরআন, সুন্নাহ, ইজমা ও কেয়াসে এর কোনো ভিত্তি নেই। ইসলামের সোনালি যুগে এর কোনো অস্তিত্ব খুজে পাওয়া যায় না। এটা সম্পূর্ণ অবৈধ ও নাজায়েয।

হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন,

‘তোমরা তোমাদের ঘরকে কবর বানাবে না এবং কবরকে উৎসবের অনুষ্ঠান বানাবে না।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ২০৪২]

তাই সর্বস্তরের মুসলমানদের জন্য এ ধরনের অবৈধ কাজ পরিহার করে সুন্নাত মুতাবেক কবর যেয়ারত, দোয়া, তেলাওয়াত ও ঈসালে সাওয়াবের মাধ্যমে কবরবাসীর জন্য ক্ষমা প্রার্থনা করা উচিৎ।

তফসীরে মাযহারী ২/৬৮

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: http://www.drkhalilurrahman.com/3516/article-details.html