Feature

মুনাফিক কাকে বলে

প্রশ্ন (৭০০) : মুনাফিক কাকে বলে? মুনাফিক কত প্রকার ও কী কী?

প্রশ্ন

মুনাফিক কাকে বলে? মুনাফিক কত প্রকার ও কী কী?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

অন্তরের সাথে মুখের কথা ও কাজে গরমিল হওয়াকে মুনাফেকী বলে। যার মধ্যে মুনাফেকী আছে তাকে মুনাফিক বলে।

মুনাফিক দুই প্রকার। আকিদা-বিশ্বাসে মুনাফিক। কাজেকর্মে ও কথাবার্তায় মুনাফিক। মুখে এবং বাহ্যিক আচরণে মুসলমান সেজে অন্তরে কুফরী আকিদা পোষণকারীকে আকিদাগত মুনাফিক বলে।

আর কাজেকর্মে ও কথাবার্তায় মুনাফিক হলো, যারা মিথ্যা কথা বলে, ওয়াদা খেলাফ করে ও আমানতের খেয়ানত করে।

উমদাতুল কারী ১/২২২; তাফসীরে ইবনে কাসীর ১/৫০

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: http://www.drkhalilurrahman.com/3518/article-details.html