শ্বশুর বাড়ি থেকে নিজ বাড়িতে গিয়ে আসলে কি মুকীম হয়ে যাবে
প্রশ্ন (৬৮৬০) : আমার বাড়ি নোয়াখালি। আমার শ্বশুর বাড়ি লক্ষীপুর। আমি ঢাকায় চাকরি করি। এখন আমি যদি প্রথমে লক্ষীপুর যাই এরপর কিছু সময়ের জন্য নিজ বাড়ি থেকে ঘুরে আসি তখন আমি কি লক্ষীপুরে মুসাফির থাকব না মুকীম হয়ে যাব?
প্রশ্ন
আমার বাড়ি নোয়াখালি। আমার শ্বশুর বাড়ি লক্ষীপুর। আমি ঢাকায় চাকরি করি। এখন আমি যদি প্রথমে লক্ষীপুর যাই এরপর কিছু সময়ের জন্য নিজ বাড়ি থেকে ঘুরে আসি তখন আমি কি লক্ষীপুরে মুসাফির থাকব না মুকীম হয়ে যাব?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلم
আপনি যখন লক্ষীপুরে যাবেন তখন তো আপনি মুসাফির থাকবেন। পরবর্তীতে যখন নিজ বাড়িতে চলে যাবেন তখন আপনি মুকীম হয়ে যাবেন।
তাই সেখান থেকে লক্ষীপুরে ফিরে এলেও আপনি তখন মুকীমই থাকবেন। কারণ নোয়াখালি থেকে লক্ষীপুর তো সফর পরিমাণ দূরত্বে অবস্থিত নয়।
আলবাহরুর রায়েক ২/১৩৬; আদ্দুররুল মুখতার ২/১২৫;
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/16257/article-details.html
← পূর্ববর্তী
সফর অবস্থায় নামাজ কাযা হলে চার রাকাত পড়বে না দুই রাকাত
পরবর্তী →