সফর অবস্থায় নামাজ কাযা হলে চার রাকাত পড়বে না দুই রাকাত
প্রশ্ন (৬৮৫৯) : কয়েক দিন পূর্বে সফরে থাকাবস্থায় আমার ইশার নামাজ কাযা হয়ে যায়। এখন আমি কি ইশার চার রাকাত কাযা আদায় করব না দুই রাকাত?
প্রশ্ন
কয়েক দিন পূর্বে সফরে থাকাবস্থায় আমার ইশার নামাজ কাযা হয়ে যায়। এখন আমি কি ইশার চার রাকাত কাযা আদায় করব না দুই রাকাত?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلم
সফরে থাকাবস্থায় কারও যদি চার রাকাতবিশিষ্ট ফরজ নামাজ কাযা হয় তাহলে সে কাযা করার সময় চার রাকাতের পরিবর্তে দুই রাকাতই কাযা আদায় করবে।
তাই আপনি ইশার দুই রাকাত ফরজ কাযা আদায় করবেন। তবে এর সাথে সাথে বিতর নামাজেরও তিন রাকাত কাযা আদায় করবেন।
রদ্দুল মুহতার ২/১৩৫; আলবাহরুর রায়েক ২/১৩৭
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/16256/article-details.html
← পূর্ববর্তী
সম্পদ গড়ার উদ্দেশ্যে ফ্ল্যাট কিনলে তার উপর যাকাত আসবে কি
পরবর্তী →