Feature

কোন কোন সময় গোসল করা সুন্নত

প্রশ্ন (৬৬৫৯) : কোন কোন সময় গোসল করা সুন্নত?

প্রশ্ন

কোন কোন সময় গোসল করা সুন্নত?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلم

চারটি কারণে গোসল সুন্নত। কারণগুলো হলো-

১. জুমার নামাজের আগে গোসল করা সুন্নত।

২. ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজের আগে গোসল করা সুন্নত।

৩. ইহরামের জন্য গোসল করা সুন্নত।

৪. হাজীদের আরাফায় অবস্থানের সময় গোসল করা সুন্নত।

বাদায়েউস সানায়ে ১/৯০; শরহুল মুনইয়া ১১৬-১১৭; আলবাহরুর রায়েক ১/১৮৭

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র:https://www.drkhalilurrahman.com/15842/article-details.html