Feature

কোন সময়ে সাহরি খাওয়া মুস্তাহাব

প্রশ্ন (৬৬৬০) : সাহরি খাওয়ার মুস্তাহাব সময় কোনটি?

প্রশ্ন

সাহরি খাওয়ার মুস্তাহাব সময় কোনটি?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلم

সাহরি খাওয়ার মুস্তাহাব সময় হল রাতের শেষাংশ। তবে এত বেশি দেরি করবে না যে, সময় শেষ হয়ে যাওয়ার আশঙ্কা হয়।

ইবনে আববাস (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন-

إنما معاشر الأنبياء أمرنا أن تعجل فطرنا وأن تؤخر سحورنا

‘সকল নবীকে সময় হওয়ার পরপরই ইফতার তাড়াতাড়ি করতে এবং সাহরী শেষ সময়ে খেতে আদেশ করা হয়েছে।’ [আলমুজামুল আওসাত ২/৫২৬]

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র:https://www.drkhalilurrahman.com/15846/article-details.html