Feature

মোবাইলে বিয়ে হওয়ার সন্তান জন্ম হলে সন্তান কি বৈধ

প্রশ্ন (৬৬৫২) : আমাদের গ্রামের এক এক দম্পত্তি মোবাইলে কয়েকজন পুরুষকে সাক্ষী রেখে বিবাহ করেছে। তাদের একটি সন্তানও আছে। প্রশ্ন হচ্ছে, তাদের বিয়ে কি সহিহ হয়েছে এবং ঐ সন্তান কি বৈধ?

প্রশ্ন

আমাদের গ্রামের এক এক দম্পত্তি মোবাইলে কয়েকজন পুরুষকে সাক্ষী রেখে বিবাহ করেছে। তাদের একটি সন্তানও আছে। প্রশ্ন হচ্ছে, তাদের বিয়ে কি সহিহ হয়েছে এবং ঐ সন্তান কি বৈধ?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلم

প্রশ্নোক্ত পদ্ধতিতে বিবাহ সহিহ হয় না। তাই তাদের কর্তব্য হচ্ছে, নতুন করে মোহর ধার্য করে সরাসরি বিবাহ সম্পন্ন করা।

তবে তাদের সন্তানটি বৈধ হিসেবে বিবেচিত হবে।

ফাতাওয়া হিন্দিয়া ১/২৯৪, ১/৩৬৯; আদ্দুররুল মুখতার ৩/৫১৬; ফাতাওয়া তাতারখানিয়া ৪/৩৬

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র:https://www.drkhalilurrahman.com/15827/article-details.html