Feature

খতম তারাবিতে বিসমিল্লাহ কি জোরে পড়তে হবে

প্রশ্ন (৬৬১২) : অনেক মসজিদে দেখা যায়, খতম তারাবিতে একবার বিসমিল্লাহ জোরে পড়ে। অনেক মসজিদে পড়ে না। এ ক্ষেত্রে সঠিক নিয়ম কোনটি?

প্রশ্ন

অনেক মসজিদে দেখা যায়, খতম তারাবিতে একবার বিসমিল্লাহ জোরে পড়ে। অনেক মসজিদে পড়ে না। এ ক্ষেত্রে সঠিক নিয়ম কোনটি?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلم

বিসমিল্লাহ কুরআন মাজিদের একটি আয়াত। তাই মুসল্লিদেরকে পূর্ণ কুরআনের খতম শুনাতে হলে বিসমিল্লাহির রহমানির রহীম একবার জোরে পড়তে হবে। অন্যথায় কুরআন পরিপূর্ণ খতম হবে না। এ জন্য খতম তারাবিতে একবার বিসমিল্লাহ জোরে পড়তে হবে।

ইহকামুল কানত্বরা ফী আহকামিল বাসমালাহ ১/৭১; ইমদাদুল ফাতাওয়া ১/৩২৮

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র:https://www.drkhalilurrahman.com/15735/article-details.html