জুমআর দিন মৃত্যুবরণের কোনো বিশেষত্ব আছে কি
প্রশ্ন (৩৫২৭) : কোনো ব্যক্তি যদি জুমআর দিন মৃত্যুবরণ করে তাহলে সে বিশেষ কোনো ফজিলত লাভ করবে কি?
প্রশ্ন
কোনো ব্যক্তি যদি জুমআর দিন মৃত্যুবরণ করে তাহলে সে বিশেষ কোনো ফজিলত লাভ করবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
জুমআর দিন কেউ মৃত্যুবরণ করলে সে কবরের ফিতনা থেকে মুক্তি লাভ করবে। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেছেন,
مَا مِنْ مُسْلِمٍ يَمُوتُ يَوْمَ الْجُمُعَةِ أَوْ لَيْلَةَ الْجُمُعَةِ إِلاَّ وَقَاهُ اللَّهُ فِتْنَةَ الْقَبْرِ
‘জুমুআর দিনে অথবা জুমুআর রাতে কোন মুসলিম ব্যক্তি যদি মৃত্যুবরণ করে তাহলে কবরের ফিতনা হতে আল্লাহ তাকে রক্ষা করেন।’ [সুনানে তিরমিযী, হাদিস: ১০৭৪]
এছাড়াও জুমআর দিনের আরো অনেক ফজিলত রয়েছে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/9421/article-details.html
← পূর্ববর্তী
জুমআর দিন দাফন দ্বারা জুমআর দিন মৃত্যুবরণের ফজিলত লাভ হবে কি
পরবর্তী →