Feature

রোজা অবস্থায় ফরজ গোসলে গড়গড়া করা যাবে কি

প্রশ্ন (২৭৬৭) : রোজা অবস্থায় যদি স্বপ্নদোষ হয় তাহলে রোজা ভাঙ্গবে কিনা? এ অবস্থায় ফরজ গোসলের গড়গড়া কুলি করা যাবে কিনা?

প্রশ্ন

রোজা অবস্থায় যদি স্বপ্নদোষ হয় তাহলে রোজা ভাঙ্গবে কিনা? এ অবস্থায় ফরজ গোসলের গড়গড়া কুলি করা যাবে কিনা?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

রাসূল (সা.) ইরশাদ করেছেন,

‘তিনটি জিনিস রোজা ভঙ্গের কারণ নয়। বমি, শিঙ্গা লাগানো ও স্বপ্নদোষ।’ [সুনানে কুবরা, বায়হাকি ৪/২৬৪]

আর রোজা অবস্থায় ফরজ গোসলের সময় কুলির ক্ষেত্রে অত্যন্ত সতর্কতার সাথে কুলি করতে হবে যেন কোনো অবস্থাতেই পানি গলায় চলে না যায়।

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: https://www.drkhalilurrahman.com/7871/article-details.html