Feature

বিবাহের মধ্যে কি মেয়ে পক্ষ থেকে সাক্ষী থাকতে হবে

প্রশ্ন (২৬২৪) : আমাদের এলাকার মুরুব্বীরা বলেন যে, বিবাহের মধ্যে মেয়ে পক্ষ থেকে একজন সাক্ষী থাকতে হবে। অন্যথায় বিবাহ সহিহ হবে না। তাদের এ কথাটি কি সঠিক?

প্রশ্ন

আমাদের এলাকার মুরুব্বীরা বলেন যে, বিবাহের মধ্যে মেয়ে পক্ষ থেকে একজন সাক্ষী থাকতে হবে। অন্যথায় বিবাহ সহিহ হবে না। তাদের এ কথাটি কি সঠিক?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

বিবাহের মধ্যে সাক্ষী রাখা জরুরি। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-

لا نكاح إلا بولي وشاهدي عدل

‘ওলীর অনুমতি ও দুজন সাক্ষীর উপস্থিতি ব্যতীত বিবাহ শুদ্ধ হবে না।’ [সুনানে দারাকুতনী ৩/১৯০]

তবে সাক্ষীদের মধ্যে মেয়ের পক্ষ থেকে একজন সাক্ষী থাকতে হবে এমন কোন কথা শরিয়তে নেই।

তাই তাদের বক্তব্যটি সঠিক নয়।

ফাতাওয়া হিন্দিয়া ১/২৬৭; রদ্দুল মুহতার ৩/২১

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: http://www.drkhalilurrahman.com/7575/article-details.html