Feature

দুধ ভাইয়ের বোনকে বিয়ে করা যাবে কি

প্রশ্ন (১৭২১) : আমার চাচী শৈশবে আমাকে দুধ পান করিয়েছেন। কিছুদিন আগে তিনি আরেকটি শিশুকে দুধ পান করিয়েছেন। এখন ঐ শিশুর বড় বোনের সাথে আমার বিয়ের আলোচনা চলছে। প্রশ্ন হলো, ঐ মেয়ের সাথে আমার বিয়ে কি শুদ্ধ হবে?

প্রশ্ন

আমার চাচী শৈশবে আমাকে দুধ পান করিয়েছেন। কিছুদিন আগে তিনি আরেকটি শিশুকে দুধ পান করিয়েছেন। এখন ঐ শিশুর বড় বোনের সাথে আমার বিয়ের আলোচনা চলছে। প্রশ্ন হলো, ঐ মেয়ের সাথে আমার বিয়ে কি শুদ্ধ হবে?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

দুধ সম্পর্কের কারণে বিয়ে হারাম হয়ে যায়।

হাদিস শরিফে এসেছে,

عن عائشة، قالت: قال لي رسول الله صلى الله عليه وسلم: يحرم من الرضاعة ما يحرم من الولادة

‘আয়েশা (রা.) থেকে বর্ণিত, রাসূল (সা.) বলেন, জন্মসূত্রের কারণে যাদের সাথে বিবাহ হারাম, দুধের সম্পর্কের কারণেও তাদের সাথে বিবাহ হারাম।’ [সহিহ মুসলিম, হাদিস: ১৪৪৪]

প্রশ্নোক্ত ক্ষেত্রে উক্ত শিশুটির বড় বোন আপনার দুধ বোন নয়। যেহেতু সে আপনার দুধ বোন নয়, তাই তাকে বিয়ে করতে শরিয়তের দৃষ্টিতে কোনো সমস্যা নেই। সুতরাং আপনি ঐ মেয়েকে বিয়ে করতে পারবেন।

বাদায়েউস সানায়ে ৩/৩৯৬, ৩/৪০০

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: http://www.drkhalilurrahman.com/5719/article-details.html