ব্যবসার উদ্দেশ্যে গরু ক্রয় করলে কি যাকাত দিতে হবে?
প্রশ্ন (১২৯২৫) : আমি গত বছর গরু মোটাতাজাকরণের একটি খামার বানিয়েছি। গত বছর অনেক ষাঁড় বাছুর ক্রয় করি এবং কুরবানীর ঈদের পূর্বে যেগুলোর বয়স দুই বছর পূর্ণ হয় সেগুলো বিক্রি করে দেই। বর্তমানে আমার খামারে প্রায় ৫ লক্ষ টাকার গরু রয়েছে। আমার প্রশ্ন হল, খামারের গরুর মূল্যমানের উপর কি যাকাত আদায় করতে হবে?
প্রশ্ন
আমি গত বছর গরু মোটাতাজাকরণের একটি খামার বানিয়েছি। গত বছর অনেক ষাঁড় বাছুর ক্রয় করি এবং কুরবানীর ঈদের পূর্বে যেগুলোর বয়স দুই বছর পূর্ণ হয় সেগুলো বিক্রি করে দেই। বর্তমানে আমার খামারে প্রায় ৫ লক্ষ টাকার গরু রয়েছে। আমার প্রশ্ন হল, খামারের গরুর মূল্যমানের উপর কি যাকাত আদায় করতে হবে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
আপনার উক্ত খামারের গরুগুলো যেহেতু বিক্রির উদ্দেশ্যে খরিদ করা হয়েছে তাই সেগুলো ব্যবসায়িক পণ্য হিসাবে গণ্য হবে। অতএব যাকাতবর্ষ শেষে গরুর বাজার মূল্যের উপর যাকাত আদায় করতে হবে।
-সুনানে আবুদাউদ, হাদিস: ১৫৬২; আলবাহরুর রায়েক ২/২১৩; আলমাবসূত, সারাখসী ২/১৭০, ১৭৮; রদ্দুল মুহতার ২/২৭৩
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=29580&preview=true
← পূর্ববর্তী
রমযানের শুরুতে একসাথে সব রোযার ফিদইয়া আদায় করা যাবে কি?
পরবর্তী →