Feature

যাকাতের টাকা থেকে কারো বাসা ভাড়া দিয়ে দিলে কি যাকাত আদায় হবে?

প্রশ্ন (১২১৫৯) : আমরা দুই বন্ধু এক বাসায় ভাড়া থাকি। আমি ব্যবসা করি আর সে পড়াশোনা করে। তার আর্থিক কিছু সমস্যার কারণে সে এই বাসা ছেড়ে অন্যত্র চলে যেতে চাচ্ছে। তাই আমি তাকে বললাম, এই বাসা ছাড়ার দরকার নেই। তুমি থাকতে থাক। তোমার বাসা ভাড়া আমি দিয়ে দিব। আমার এই কথা শুনে সে থেকে যেতে রাজি হয়। এখন আমি জানতে চাচ্ছি যে, আমি যদি আমার ব্যবসার যাকাতের টাকা থেকে তার বাসা ভাড়া আদায় করে দিই তাহলে কি আমার যাকাত আদায় হবে? অনুগ্রহ করে সঠিক সমাধান জানালে কৃতজ্ঞ থাকব।

প্রশ্ন

আমরা দুই বন্ধু এক বাসায় ভাড়া থাকি। আমি ব্যবসা করি আর সে পড়াশোনা করে। তার আর্থিক কিছু সমস্যার কারণে সে এই বাসা ছেড়ে অন্যত্র চলে যেতে চাচ্ছে। তাই আমি তাকে বললাম, এই বাসা ছাড়ার দরকার নেই। তুমি থাকতে থাক। তোমার বাসা ভাড়া আমি দিয়ে দিব। আমার এই কথা শুনে সে থেকে যেতে রাজি হয়। এখন আমি জানতে চাচ্ছি যে, আমি যদি আমার ব্যবসার যাকাতের টাকা থেকে তার বাসা ভাড়া আদায় করে দিই তাহলে কি আমার যাকাত আদায় হবে? অনুগ্রহ করে সঠিক সমাধান জানালে কৃতজ্ঞ থাকব।

উত্তর

بسم الله الرحمن الرحيم

حامدا و مصليا و مسلما

প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার বন্ধুর বাসা ভাড়া আদায়ের অনুমতি যেহেতু পূর্বেই নেওয়া ছিল তাই তিনি যদি যাকাত গ্রহণের উপযুক্ত হন তাহলে যাকাতের টাকা দিয়ে তার বাসা ভাড়া আদায় করে দেওয়া জায়েয হবে।

-কিতাবুল আছল ২/১০৪; ফাতহুল কাদীর ২/২০৮; বাদায়েউস সানায়ে ২/১৪৩; আলমুহীতুল বুরহানী ৩/২৬৮; ফাতাওয়া খানিয়া ১/২৬৮; আদ্দুররুল মুখতার ২/৩৪৪

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=27634&preview=true